ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, আগুনে পুড়ে ছাই স্লিপার বাস

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার পর আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে ‘রয়েল কক্স’ নামে একটি বিলাসবহুল স্লিপার বাস। তবে দুর্ঘটনার সময় বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

সোমবার (১৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে ফিরছিল রয়েল কক্সের স্লিপার বাসটি। ভোর ৫টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িকে দ্রুতগতিতে ধাক্কা দেয় বাসটি।

ধাক্কার পর বিকট শব্দ হলে আতঙ্কিত হয়ে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। এর কিছুক্ষণ পর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়ুনঃ  নিখোঁজ শিশু লতিফুল ইসলাম: ৩ সপ্তাহেও সন্ধান নেই

হাইওয়ে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় তিনি সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটি সময়মতো দেখতে পারেননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: ব্যারিস্টার সাকিলা ফারজানা

ওসি জাকির হোসেন শিকদার বলেন, দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা, আগুনে পুড়ে ছাই স্লিপার বাস

আপডেটের সময়: ০৯:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে ধাক্কা দেওয়ার পর আগুন ধরে সম্পূর্ণ পুড়ে গেছে ‘রয়েল কক্স’ নামে একটি বিলাসবহুল স্লিপার বাস। তবে দুর্ঘটনার সময় বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি।

সোমবার (১৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  নিখোঁজ শিশু লতিফুল ইসলাম: ৩ সপ্তাহেও সন্ধান নেই

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে ফিরছিল রয়েল কক্সের স্লিপার বাসটি। ভোর ৫টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িকে দ্রুতগতিতে ধাক্কা দেয় বাসটি।

ধাক্কার পর বিকট শব্দ হলে আতঙ্কিত হয়ে বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। এর কিছুক্ষণ পর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

আরও পড়ুনঃ  ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির অভিনন্দন, চিঠির সঙ্গে বই-ফুল-মিষ্টি

হাইওয়ে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় তিনি সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটি সময়মতো দেখতে পারেননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

আরও পড়ুনঃ  রিগ্যাল ফার্নিচার কিনে গাড়ি জিতলেন ঢাকার ও পটুয়াখালীর দুই গ্রাহক