ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার জানুন বাস্তব টিভি আয়ু ও নষ্ট হওয়ার কারণ মন্ত্রীর কাছে টাকা নিয়ে ঘুরেছি—এ দাবি সত্য নয়: আদ-দ্বীন ফাউন্ডেশনের মহিউদ্দিন ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য সাংবাদিকদের দেশের উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত বিচার বিভাগীয় পৃথক সচিবালয় রায় নিয়ে আপিল শুনানির প্রস্তুতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিয়ালোর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে জয় দিয়ে শুরু আইভরি কোস্টের

শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর গোলে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে আইভরি কোস্ট। গ্রুপ ‘ই’-এর ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাওয়া সেই গোলেই নিশ্চিত হয় ১২ বছর পর বিশ্বকাপে আইভরি কোস্টের প্রথম জয়।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুই দল। শুরুর একাদশে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালোর। বেঞ্চে বসেই ম্যাচ শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে বাজুমানা তুরের বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি।

আরও পড়ুনঃ  আজতেকায় ইতিহাসের ছোঁয়া, পেলে–ম্যারাডোনাকে বিশ্বকাপ উদ্বোধনে বিশেষ শ্রদ্ধা

ম্যাচের ৯০তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উইলফ্রিড সিঙ্গোর দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো বল থেকে নিখুঁত শটে ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিনদেসকে পরাস্ত করেন দিয়ালো। তার একমাত্র গোলেই জয় নিশ্চিত করে আইভরি কোস্ট।

অবশ্য ম্যাচের শুরুতে বেশি প্রভাব বিস্তার করে ইকুয়েডর। প্রথম আধাঘণ্টায় জন ইয়েবোয়া ও অ্যালান মিন্দার দুটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ল্যাটিন আমেরিকার দলটি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পেলেও বিশ্বকাপের পুরো ফি পাচ্ছেন সোমালি রেফারি ওমর আরতান

সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরে আসে ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। তরুণ ইয়ান দিয়োমান্দে কয়েকবার আক্রমণের সূচনা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। দ্বিতীয়ার্ধে এলিয়ে ওয়াহির একটি শটও ক্রসবারে লেগে ফিরে আসে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপে দারুণ জয় দিয়ে শুরু বাংলাদেশের নারী দল

পরে আমাদ দিয়ালো ও আঞ্জে-ইওয়ান বনিকে মাঠে নামানোর পর আক্রমণে নতুন গতি পায় আইভরি কোস্ট। শেষ পর্যন্ত কোচের সেই পরিবর্তনই এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য।

দিয়ালোর জয়সূচক গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আইভরি কোস্ট শিবির। ১২ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ ফিরে পায় দলটি, আর ম্যাচের নায়ক হয়ে ওঠেন বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দিয়ালোর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে জয় দিয়ে শুরু আইভরি কোস্টের

আপডেটের সময়: ০৭:৫০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালোর গোলে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করেছে আইভরি কোস্ট। গ্রুপ ‘ই’-এর ম্যাচে ইকুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে পাওয়া সেই গোলেই নিশ্চিত হয় ১২ বছর পর বিশ্বকাপে আইভরি কোস্টের প্রথম জয়।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় মুখোমুখি হয় দুই দল। শুরুর একাদশে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আমাদ দিয়ালোর। বেঞ্চে বসেই ম্যাচ শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে বাজুমানা তুরের বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ভাগ্য বদলে দেন তিনি।

আরও পড়ুনঃ  গাবতলী সেতুতে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের পতাকায় উৎসবের রঙ