ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দীর্ঘ ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা-ব্রাজিলসহ বড় দলগুলোর ম্যাচ কবে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

শুরু হচ্ছে ফুটবল ইতিহাসের দীর্ঘতম ফিফা উইন্ডো। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ১৬ দিনের এই আন্তর্জাতিক বিরতি। এবারের উইন্ডোতে জাতীয় দলগুলো সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আগের সূচিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর আলাদা আন্তর্জাতিক বিরতি থাকলেও এবার সেপ্টেম্বর ও অক্টোবরকে মিলিয়ে একটি দীর্ঘ উইন্ডো করা হয়েছে। ফলে জাতীয় দলগুলোর ব্যস্ততাও বেড়েছে।

এই সময়ের অন্যতম আকর্ষণ আর্জেন্টিনার ম্যাচ। লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ ঘিরে থাকছে বিশেষ আগ্রহ। ৫ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষেও মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ  অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয়টি গন্ধমতি ঈদগাহে

ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশেরও। ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ রয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এবারের আন্তর্জাতিক বিরতি শেষ হবে।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

ইউরোপেও থাকছে জমজমাট লড়াই। উয়েফা নেশন্স লিগে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দলগুলো মাঠে নামবে এবং কয়েকটি দল চারটি করে ম্যাচ খেলবে।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া এবং ৬ অক্টোবর আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

ফ্রান্সের সূচিতেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে খেলার পর ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এ ছাড়া ২ অক্টোবর ইতালির বিপক্ষে ম্যাচ রয়েছে ফরাসিদের।

আরও পড়ুনঃ  অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের অভিযান শুরু করবে। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ে, ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবার নরওয়ের বিপক্ষে খেলবে পর্তুগিজরা।

জার্মানিও এই সময়ে চারটি ম্যাচ খেলবে। নেদারল্যান্ডস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পর গ্রিসের সঙ্গে দুটি ম্যাচে মুখোমুখি হবে তারা।

ইংল্যান্ডের সূচিতেও রয়েছে স্পেনের পাশাপাশি চেকিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ। ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর চেকিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

দীর্ঘ ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা-ব্রাজিলসহ বড় দলগুলোর ম্যাচ কবে

আপডেটের সময়: ০৯:৩১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

শুরু হচ্ছে ফুটবল ইতিহাসের দীর্ঘতম ফিফা উইন্ডো। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ১৬ দিনের এই আন্তর্জাতিক বিরতি। এবারের উইন্ডোতে জাতীয় দলগুলো সর্বোচ্চ চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

আগের সূচিতে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর আলাদা আন্তর্জাতিক বিরতি থাকলেও এবার সেপ্টেম্বর ও অক্টোবরকে মিলিয়ে একটি দীর্ঘ উইন্ডো করা হয়েছে। ফলে জাতীয় দলগুলোর ব্যস্ততাও বেড়েছে।

এই সময়ের অন্যতম আকর্ষণ আর্জেন্টিনার ম্যাচ। লিওনেল মেসির সম্ভাব্য বিদায়ী আন্তর্জাতিক ম্যাচ ঘিরে থাকছে বিশেষ আগ্রহ। ৫ অক্টোবর ঘরের মাঠে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষেও মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুনঃ  বাসে অগ্নিসংযোগ ঠেকাতে মহাখালীতে মালিক-শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান

ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশেরও। ২৫ সেপ্টেম্বর আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ রয়েছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এবারের আন্তর্জাতিক বিরতি শেষ হবে।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য

ইউরোপেও থাকছে জমজমাট লড়াই। উয়েফা নেশন্স লিগে স্পেন, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো দলগুলো মাঠে নামবে এবং কয়েকটি দল চারটি করে ম্যাচ খেলবে।

বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়া, ৩ অক্টোবর চেকিয়া এবং ৬ অক্টোবর আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।

ফ্রান্সের সূচিতেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে খেলার পর ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এ ছাড়া ২ অক্টোবর ইতালির বিপক্ষে ম্যাচ রয়েছে ফরাসিদের।

আরও পড়ুনঃ  কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা, দাফন দক্ষিণ বাগমারায়