ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুর মহানগরের কাশিমপুর ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তাসহ অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আকস্মিকভাবে কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—কাশিমপুর ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোস্তফা কামাল, শফিকুল ইসলাম ও তাপস চন্দ্র শীল।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ায় অপরাধের শীর্ষে ঢাকা, নিরাপত্তা সূচকে তলানিতে রাজধানী

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে একটি দল অফিসটি পরিদর্শন করে।

পরিদর্শনের সময় দায়িত্ব পালনে অবহেলা, নথিপত্র যাচাই-বাছাইয়ে অনিয়ম, দালালের মাধ্যমে সেবা প্রদান এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ  ভক্তের ক্যামেরায় ভাইরাল শাহরুখ, ‘কিং’ সিনেমার নতুন লুক নিয়ে জল্পনা

একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসে চরম অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা ও সতর্কতা প্রদান করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০৪:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

গাজীপুর মহানগরের কাশিমপুর ভূমি অফিসে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তাসহ অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আকস্মিকভাবে কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—কাশিমপুর ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোস্তফা কামাল, শফিকুল ইসলাম ও তাপস চন্দ্র শীল।

আরও পড়ুনঃ  কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার নেতৃত্বে একটি দল অফিসটি পরিদর্শন করে।

পরিদর্শনের সময় দায়িত্ব পালনে অবহেলা, নথিপত্র যাচাই-বাছাইয়ে অনিয়ম, দালালের মাধ্যমে সেবা প্রদান এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ  আগস্টজুড়ে নাশকতার শঙ্কা, দেশব্যাপী সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর ভূমি অফিসে চরম অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন