ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী: সামরিক উপদেষ্টা

দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি বলেন, সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য সিভিল প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

তিনি আরও জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে মাঠপর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ড. শামছুল ইসলাম বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের সন্তোষজনক মতামত পাওয়া গেছে। ভবিষ্যতেও এই ধরনের সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

উল্লেখ্য, চলমান চার দিনের ডিসি সম্মেলন ৩ মে শুরু হয়ে ৬ মে পর্যন্ত চলবে। সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

এবারের সম্মেলনে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব আলোচনায় আনা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্স বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্পিকার, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী: সামরিক উপদেষ্টা

আপডেটের সময়: ১২:৪৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬

দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করবে সেনাবাহিনী—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি বলেন, সামরিক বাহিনীকে আরও জনমুখী ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য সিভিল প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  জীবননগরে নকল হারপিক তৈরির অভিযোগে কারখানাকে লাখ টাকা জরিমানা

তিনি আরও জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে মাঠপর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বিত কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

ড. শামছুল ইসলাম বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের সন্তোষজনক মতামত পাওয়া গেছে। ভবিষ্যতেও এই ধরনের সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানে হামলা থেকে সরে এলেন ট্রাম্প? কূটনীতি, যুদ্ধের খরচ ও কৌশলগত হিসাব

উল্লেখ্য, চলমান চার দিনের ডিসি সম্মেলন ৩ মে শুরু হয়ে ৬ মে পর্যন্ত চলবে। সম্মেলনে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিচ্ছেন।

আরও পড়ুনঃ  ১ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক