ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর নতুন জীবনসঙ্গী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রিলি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এক বছরের প্রেমের পর বিয়ে

প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী ক্যামেরন ও’রিলির সঙ্গে এক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে বাগদান সম্পন্ন করেন জেমিমা। এরপরই তাদের বিয়ের খবর প্রকাশ্যে এলো।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে নবদম্পতির একটি ছবি শেয়ার করে লিখেছেন, প্রিয় সঙ্গীর সঙ্গে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছেন তিনি। দিনটিকে তিনি ‘দারুণ আনন্দের’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও

কে এই ক্যামেরন ও’রিলি?

ক্যামেরন ও’রিলি প্রয়াত মিডিয়া মুঘল ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রিলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বাবার মালিকানাধীন ‘ইন্ডিপেনডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’তে কাজ করেছেন। পরে অস্ট্রেলিয়ার ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’তেও দায়িত্ব পালন করেন।

২০০০ সালে তিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৩ সালে ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি প্রাইভেট ইকুইটি তহবিল প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস মিটারিং কোম্পানি ‘ল্যান্ডিস+গাইর’ অধিগ্রহণ করেন তিনি।

আরও পড়ুনঃ  ৯৬৮ কোটি টাকা সংগ্রহে রাইট শেয়ার ছাড়তে চায় জিপিএইচ ইস্পাত

কোম্পানিটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তোশিবার কাছে ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে সেটি বিক্রি করা হয়।

পরবর্তীতে ক্যামেরন বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত হন। সেখানেই জেমিমার সঙ্গে তাঁর পরিচয় হয় বলে জানা গেছে।

ইমরান খানের সঙ্গে নয় বছরের সংসার

জেমিমা গোল্ডস্মিথ ছিলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ২০০৫ সালে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এই সংসারে তাদের দুই ছেলে—কাসিম ও সুলাইমান।

আরও পড়ুনঃ  ‘তথাকথিত জি-৭’কে পুতিনের কটাক্ষ, বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের আধিপত্যের দাবি

জেমিমা পরে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত হন। তাঁর প্রযোজিত আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট। পাকিস্তানের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে ছবিটিকে তিনি একসময় ‘লাভ লেটার’ হিসেবে বর্ণনা করেছিলেন।

নতুন সংসারে নতুন অধ্যায়

অন্যদিকে ক্যামেরন ও’রিলির আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে। জেমিমার দুই সন্তানসহ দুই পরিবারের সদস্যদের নিয়ে নতুন এই দাম্পত্য জীবন শুরু করলেন তারা।

ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের প্রায় দুই দশক পর জেমিমার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় বিষয়টি আন্তর্জাতিক বিনোদন ও গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

আপডেটের সময়: ০৫:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তাঁর নতুন জীবনসঙ্গী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রিলি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

এক বছরের প্রেমের পর বিয়ে

প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী ক্যামেরন ও’রিলির সঙ্গে এক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের মে মাসে বাগদান সম্পন্ন করেন জেমিমা। এরপরই তাদের বিয়ের খবর প্রকাশ্যে এলো।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে নবদম্পতির একটি ছবি শেয়ার করে লিখেছেন, প্রিয় সঙ্গীর সঙ্গে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছেন তিনি। দিনটিকে তিনি ‘দারুণ আনন্দের’ বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত?

কে এই ক্যামেরন ও’রিলি?

ক্যামেরন ও’রিলি প্রয়াত মিডিয়া মুঘল ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রিলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বাবার মালিকানাধীন ‘ইন্ডিপেনডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’তে কাজ করেছেন। পরে অস্ট্রেলিয়ার ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’তেও দায়িত্ব পালন করেন।

২০০০ সালে তিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৩ সালে ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি প্রাইভেট ইকুইটি তহবিল প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস মিটারিং কোম্পানি ‘ল্যান্ডিস+গাইর’ অধিগ্রহণ করেন তিনি।

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ