ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব নয়, আলোচনায় মির্জা ফখরুল: প্রতিবেদন মুরগি, ডিম ও দুধের দাম আবারও বেড়েছে, কমেছে কাঁচামরিচ; কিছুটা স্বস্তিতে সবজির বাজার ফিফা সভাপতি ইনফান্তিনোকে ঘিরে চাপ বাড়ছে, পাশে আর্জেন্টিনা ও মেক্সিকো ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: শিশুসহ নিহত ৯, দায় বেপরোয়া গতি ও ওভারটেকিং বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৭, আহত অন্তত ২৩ ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নওগাঁয় সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫০ সময় দেখুন

নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক জুলহাজ হোসেন (৩৬) গত মঙ্গলবার (৭ জুলাই) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেল ৩টার দিকে মহাদেবপুর বকচত্বর এলাকার চেয়ারম্যান মার্কেটের সামনে অবস্থানকালে মো. রাজন (৩২) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৪ জন সেখানে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

আরও পড়ুনঃ  ইরানে স্থলবাহিনী পাঠালে ভাঙবে ট্রাম্পের বড় রাজনৈতিক প্রতিশ্রুতি: সিএনএন

অভিযোগে বলা হয়, একপর্যায়ে রাজন সাংবাদিকের গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করেন। পরে তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

আরও পড়ুনঃ  বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

সাংবাদিকের চিৎকার শুনে স্থানীয় সাংবাদিক ইউসুফ আলী সুমন, মো. মেহেদী হাসান, মো. শহিদুল ইসলামসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সহায়তায় রাজনকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত সাংবাদিক মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা শেষে থানায় লিখিত এজাহার দায়ের করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। আটক রাজনকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমপিদের বেতন ৫ লাখ, মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

নওগাঁয় সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১

আপডেটের সময়: ০৯:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আহত সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক জুলহাজ হোসেন (৩৬) গত মঙ্গলবার (৭ জুলাই) অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেল ৩টার দিকে মহাদেবপুর বকচত্বর এলাকার চেয়ারম্যান মার্কেটের সামনে অবস্থানকালে মো. রাজন (৩২) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৪ জন সেখানে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

আরও পড়ুনঃ  শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

অভিযোগে বলা হয়, একপর্যায়ে রাজন সাংবাদিকের গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করেন। পরে তিনি নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম