ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ; আহত অন্তত ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ  শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২ মে নাওড়া-ইছাখালী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সমর্থক আমিন হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

পরে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে সোমবার বরুনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষের সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে মির্জা ফখরুল

বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রের ব্যবহার এবং ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে বিল্লাল হোসেন (৩৫), মোমেন খাঁ (২৮) ও অপু মিয়া (২২) রয়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষক পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্তের রিটের শুনানি ৮ সপ্তাহ মুলতবি

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে গুলিবর্ষণ করেছে।

অন্যদিকে, বিল্লাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সালিশ বৈঠকে তার পক্ষের সমর্থকদের ওপর অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবর্ষণ; আহত অন্তত ১২

আপডেটের সময়: ০৭:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ  শ্যামলীর টিবি হাসপাতাল হবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২ মে নাওড়া-ইছাখালী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সমর্থক আমিন হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

পরে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে সোমবার বরুনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষের সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গ্রিসের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রের ব্যবহার এবং ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

সংঘর্ষে আহতদের মধ্যে বিল্লাল হোসেন (৩৫), মোমেন খাঁ (২৮) ও অপু মিয়া (২২) রয়েছেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় আজ