ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত দেড় বছর পর নিখোঁজ কিশোরী নিঝুমের রহস্য উদঘাটন রাজস্ব আয়ে নতুন রেকর্ড মোংলা সমুদ্রবন্দরের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী সরকারি কেনাকাটায় বদল, শিথিল হলো অভিজ্ঞতা ও টার্নওভারের শর্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারছেন না তারা। দিনের পর দিন শাখায় ঘুরেও অর্থ না পেয়ে শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চার গ্রাহক।

ব্যাংকে থাকা নিজেদের বৈধ অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যর্থ হওয়াকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানিয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। রিটটির নম্বর ১৩৬৬৮/২০২৬।

আরও পড়ুনঃ  মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান

রিট আবেদন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর চার আমানতকারী নিজ নিজ শাখায় টাকা উত্তোলনের জন্য চেক জমা দেন। তবে শাখা কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই চেকগুলো প্রক্রিয়াজাত এবং টাকা দিতে অস্বীকৃতি জানায়।

ভুক্তভোগীদের মধ্যে ময়মনসিংহের ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক জমা দিয়েও টাকা পাননি।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

একই দিনে টাঙ্গাইলের মির্জাপুর এসএমই শাখার গ্রাহক নাসিমা বেগম ৩০ হাজার টাকার চেক দিয়েও অর্থ উত্তোলন করতে পারেননি।

এ ছাড়া মির্জাপুর এসএমই কৃষি শাখার আমানতকারী লাকি আক্তার এবং মির্জাপুর শাখার মোছা. সাথী বেগমও নিজেদের আমানতের টাকা তুলতে গিয়ে একই ধরনের ভোগান্তির শিকার হন।

ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণের পর আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। তবে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও কোনো কার্যকর বা তাৎক্ষণিক পদক্ষেপ পাননি বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমসে অভিষেকেই চীনের কাছে ১৩-০ গোলে হার বাংলাদেশের

পরবর্তীতে কোনো সাড়া না পেয়ে এবং দৈনন্দিন জীবনযাত্রা সচল রাখতে নিজেদের সঞ্চয়ের টাকা উত্তোলনের সুযোগ চেয়ে আদালতের দ্বারস্থ হন চার আমানতকারী।

মামলায় ভুক্তভোগীদের পক্ষে মো. শামীম আহমেদকে আমমোক্তার বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রিট আবেদনটি পরিচালনা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফ উল আবেদ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক

আপডেটের সময়: ১০:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারছেন না তারা। দিনের পর দিন শাখায় ঘুরেও অর্থ না পেয়ে শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চার গ্রাহক।

ব্যাংকে থাকা নিজেদের বৈধ অর্থ উত্তোলনের সুযোগ দিতে ব্যর্থ হওয়াকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানিয়ে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। রিটটির নম্বর ১৩৬৬৮/২০২৬।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে

রিট আবেদন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর চার আমানতকারী নিজ নিজ শাখায় টাকা উত্তোলনের জন্য চেক জমা দেন। তবে শাখা কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই চেকগুলো প্রক্রিয়াজাত এবং টাকা দিতে অস্বীকৃতি জানায়।

ভুক্তভোগীদের মধ্যে ময়মনসিংহের ভালুকা শাখার গ্রাহক মো. শামীম আহমেদ ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক জমা দিয়েও টাকা পাননি।

আরও পড়ুনঃ  সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, মক্কা চুক্তির কথা স্মরণ করাল আঙ্কারা

একই দিনে টাঙ্গাইলের মির্জাপুর এসএমই শাখার গ্রাহক নাসিমা বেগম ৩০ হাজার টাকার চেক দিয়েও অর্থ উত্তোলন করতে পারেননি।

এ ছাড়া মির্জাপুর এসএমই কৃষি শাখার আমানতকারী লাকি আক্তার এবং মির্জাপুর শাখার মোছা. সাথী বেগমও নিজেদের আমানতের টাকা তুলতে গিয়ে একই ধরনের ভোগান্তির শিকার হন।

ব্যাংক কর্তৃপক্ষের এমন আচরণের পর আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সুরক্ষা কেন্দ্র এবং আর্থিক সততা ও গ্রাহকসেবা বিভাগে ই-মেইলের মাধ্যমে লিখিত অভিযোগ করেন। তবে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকেও কোনো কার্যকর বা তাৎক্ষণিক পদক্ষেপ পাননি বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  হেটমায়ারের সেঞ্চুরিও কাজে এল না, গায়ানাকে হারিয়ে ফাইনালে জ্যামাইকা