
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান পুনরায় তুলে ধরেন।
অন্যদিকে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আগ্রহ জানান।
প্রতিবেদকের নাম 




















