ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই। তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারী ও ছায়াসঙ্গী হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মী ছিলেন। অবসরের পর রাজনীতিতে যুক্ত হন।

আরও পড়ুনঃ  শাহেদ-১৩৬ নকল করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে: আইআরজিসি

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বেশ কয়েকদিন ধরে চন্দ্রনাথ রথের চলাচলের ওপর নজরদারি করছিল। ঘটনার দিন রাতে তিনি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে।

চন্দ্রনাথের গাড়ি যশোর রোড থেকে দোহারিয়ার দিকে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার গাড়ির পথরোধ করে। এরপর মোটরসাইকেলে থাকা হামলাকারীরা গাড়ির সামনে এসে পরপর চারটি গুলি ছোড়ে। গুলিগুলো গাড়ির কাচ ভেদ করে চন্দ্রনাথের শরীরে লাগে। এ সময় গাড়িচালকও আহত হন।

আরও পড়ুনঃ  তাইওয়ানে নতুন অস্ত্র বিক্রি হলে শি-ট্রাম্প বৈঠক বাতিলের হুমকি চীনের

স্থানীয়রা দ্রুত চন্দ্রনাথকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলীয় নেতারা। ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান

শুভেন্দু অধিকারী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন একটি প্রাইভেটকার জব্দ করেছে। গাড়িটির নম্বরপ্লেট ভুয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল দুটি শনাক্তে অভিযান চলছে।

এদিকে, বিজেপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সম্পৃক্ততা থাকতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা

আপডেটের সময়: ১২:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই। তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারী ও ছায়াসঙ্গী হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মী ছিলেন। অবসরের পর রাজনীতিতে যুক্ত হন।

আরও পড়ুনঃ  ড্রোন হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে বাড়ছে উদ্বেগ

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বেশ কয়েকদিন ধরে চন্দ্রনাথ রথের চলাচলের ওপর নজরদারি করছিল। ঘটনার দিন রাতে তিনি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা তাকে অনুসরণ করে।

চন্দ্রনাথের গাড়ি যশোর রোড থেকে দোহারিয়ার দিকে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার গাড়ির পথরোধ করে। এরপর মোটরসাইকেলে থাকা হামলাকারীরা গাড়ির সামনে এসে পরপর চারটি গুলি ছোড়ে। গুলিগুলো গাড়ির কাচ ভেদ করে চন্দ্রনাথের শরীরে লাগে। এ সময় গাড়িচালকও আহত হন।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না

স্থানীয়রা দ্রুত চন্দ্রনাথকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলীয় নেতারা। ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক সিদ্ধিনাথ গুপ্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা