ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাঁচ মাস পর শপথ নিচ্ছেন চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২৯ সময় দেখুন

নির্বাচনের প্রায় পাঁচ মাস পর চট্টগ্রাম-২ আসনের বিএনপিদলীয় বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এ তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। একইসঙ্গে আদালত জানান, সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

আরও পড়ুনঃ  ‘এক দফা’ আন্দোলনের নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন রাশেদ খাঁন

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ইসি তার প্রার্থিতা বাতিল করে।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২৭ জানুয়ারি আদালত ইসির সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন। তবে আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর হওয়ায় নির্বাচনে অংশ নিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।

আরও পড়ুনঃ  নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

এর মধ্যেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ফলাফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দ্রুত রুলের শুনানি শেষ করতে হাইকোর্টকে নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই রায়ের দিন নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ  দেশের পোল্ট্রি মাংসের কিছু নমুনায় মিলল নিরাপদ মাত্রার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক

সর্বশেষ রায়ে হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করায় নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের সব আইনগত বাধা দূর হয়েছে। এরপর নির্বাচন কমিশন তার শপথ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।

রায়ের পর সারোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, আদালত রুল যথাযথ ঘোষণা করেছেন। ফলে নির্বাচন কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত অবৈধ এবং সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ। তাই তার ফলাফলের গেজেট প্রকাশ ও শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাঁচ মাস পর শপথ নিচ্ছেন চট্টগ্রাম-২ আসনের এমপি সারোয়ার আলমগীর

আপডেটের সময়: ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

নির্বাচনের প্রায় পাঁচ মাস পর চট্টগ্রাম-২ আসনের বিএনপিদলীয় বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন। এ তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। একইসঙ্গে আদালত জানান, সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

আরও পড়ুনঃ  দেশের পোল্ট্রি মাংসের কিছু নমুনায় মিলল নিরাপদ মাত্রার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ঋণখেলাপির অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ইসি তার প্রার্থিতা বাতিল করে।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২৭ জানুয়ারি আদালত ইসির সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেন। তবে আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর হওয়ায় নির্বাচনে অংশ নিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়।

আরও পড়ুনঃ  চীনা আগ্রাসন মোকাবিলায় তাইওয়ানের ১০ দিনের সামরিক মহড়া

এর মধ্যেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ফলাফল প্রকাশ করা হয়নি। পরে ১৬ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে দ্রুত রুলের শুনানি শেষ করতে হাইকোর্টকে নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় ২ জুলাই শুনানি শেষে ৯ জুলাই রায়ের দিন নির্ধারণ করা হয়।

আরও পড়ুনঃ  শেরপুর-তেলিবাজার সড়কে থামছে না দুর্ঘটনা, ৬ মাসে নিহত ১১৭