ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে সোরাঞ্জ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শ্রমিক, যাদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি বেসরকারি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খনির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি অংশ ধসে যায়। এর প্রভাব পাশের আরেকটি কয়লাখনিতেও পড়ে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ জানান, বিস্ফোরণের সময় দুই খনিতে মোট ৩৪ জন শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুই শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রথম খনিটিতে প্রায় ৪ হাজার ফুট গভীরে শ্রমিকরা কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে এবং খনির কাঠামোর কিছু অংশ ধসে যায়।

আরও পড়ুনঃ  ইরানে-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলা

এদিকে, পাশের ক্ষতিগ্রস্ত খনিতে থাকা ১২ জন শ্রমিককে উদ্ধারের জন্য বিকল্প পথ তৈরি করে প্রবেশের চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। তবে খনির ভেতরে উচ্চমাত্রার মিথেন গ্যাস ও আগুন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ঘটনার পর বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক প্রাদেশিকমন্ত্রী মির শোয়েব নওশেরওয়ানি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহতদের ৩ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানের

উল্লেখ্য, চলতি বছরেও বেলুচিস্তানের বিভিন্ন কয়লাখনিতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। জুনে খানুজাই এলাকায় বিস্ফোরণে তিনজন আহত হন এবং এপ্রিল মাসে বোলান জেলার একটি খনিদুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

আপডেটের সময়: ০৩:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে সোরাঞ্জ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই শ্রমিক, যাদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) কোয়েটা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি বেসরকারি কয়লাখনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর খনির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি অংশ ধসে যায়। এর প্রভাব পাশের আরেকটি কয়লাখনিতেও পড়ে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে

বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মোহাম্মদ আতিফ জানান, বিস্ফোরণের সময় দুই খনিতে মোট ৩৪ জন শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুই শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রথম খনিটিতে প্রায় ৪ হাজার ফুট গভীরে শ্রমিকরা কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে এবং খনির কাঠামোর কিছু অংশ ধসে যায়।

আরও পড়ুনঃ  হামলা বন্ধ রাখলে পাল্টা আঘাতেও বিরতি দেবে ইরান

এদিকে, পাশের ক্ষতিগ্রস্ত খনিতে থাকা ১২ জন শ্রমিককে উদ্ধারের জন্য বিকল্প পথ তৈরি করে প্রবেশের চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। তবে খনির ভেতরে উচ্চমাত্রার মিথেন গ্যাস ও আগুন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ঘটনার পর বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক প্রাদেশিকমন্ত্রী মির শোয়েব নওশেরওয়ানি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লাখ পাকিস্তানি রুপি এবং আহতদের ৩ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য