ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ এটিইউ ও সিটিটিসির নাম বদলে নতুন কাঠামো মেদ কমাতে কার্বোহাইড্রেট বাদ নয়, বেছে খান যেসব খাবার আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল তানভীরের নির্যাতনের অভিযোগ অস্বীকার, ‘ভিত্তিহীন’ বলল বগুড়া কারা কর্তৃপক্ষ অপ্রতিমকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচার, থানায় জিডি বাবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিককে হেফাজতে নিল পুলিশ ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পারমাণবিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো এবং এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে সই করেন।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বরখাস্ত

সমঝোতায় দুই দেশের কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ক্রমবর্ধমান জাতীয় জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক শক্তির ভূমিকা রয়েছে বলে স্বীকার করেছে উভয় দেশ।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তার সর্বোচ্চ মানদণ্ড, সেফগার্ডস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নীতি কঠোরভাবে অনুসরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

সমঝোতার আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই ১৯৬৮ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর পক্ষভুক্ত দেশ হিসেবে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সার্বিক সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রটোকল বাস্তবায়নের বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ  ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তায় বৈচিত্র্য আনার উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। এর আগে রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ।

পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ গবেষণা ও ব্যবহার সম্প্রসারণেও কাজ করছে ঢাকা। নতুন এই সমঝোতা সেই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুনঃ  সরকার কথা না শুনলে আন্দোলনের মাধ্যমে ফয়সালা হবে: জামায়াত আমির

এর আগে চলতি বছরের মে মাসে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সাধারণ জ্বালানি সহযোগিতা চুক্তি সই করেছিল বাংলাদেশ। তবে এবারের সমঝোতাটি বিশেষভাবে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ গবেষণা, ব্যবহার ও দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিআইডি-ডিবি পরিচয়ে মামলার বাদীদের সঙ্গে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

পারমাণবিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা

আপডেটের সময়: ০৬:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেসামরিক ও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তির ব্যবহার বাড়ানো এবং এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ এতে সই করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক

সমঝোতায় দুই দেশের কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ক্রমবর্ধমান জাতীয় জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক শক্তির ভূমিকা রয়েছে বলে স্বীকার করেছে উভয় দেশ।

এ ক্ষেত্রে আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তার সর্বোচ্চ মানদণ্ড, সেফগার্ডস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের নীতি কঠোরভাবে অনুসরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

সমঝোতার আওতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ই ১৯৬৮ সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর পক্ষভুক্ত দেশ হিসেবে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সার্বিক সেফগার্ডস চুক্তি ও অতিরিক্ত প্রটোকল বাস্তবায়নের বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ  রাস্তায় বের হলেই এখন অনেকে ‘ফুফু’ বলে ডাকে: দীপা খন্দকার