ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731 দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যে আলোচনায় ছিলেন আরাফাত প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ, অনশনে ছাত্রনেতা ভারতের টেস্ট দলে কাশ্মিরি পেসার আকিব নবি পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭ টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ইঞ্জিনচালিত নৌযান নিষিদ্ধ ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’ চোখে ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীনের প্রতীকী প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশকে জনগণের আস্থার প্রতীক হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা ফ্যাসিবাদ পুলিশ বাহিনীকে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাসে রাজারবাগ পুলিশের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের অধ্যায়। সেই চেতনা ধারণ করেই পুলিশ সদস্যদের জনগণের সেবায় কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের প্রতিরোধ ছিল সাহসিকতা ও আত্মদানের উজ্জ্বল উদাহরণ। একই সময়ে চট্টগ্রামে স্বাধীনতার পক্ষে ঘোষণাও মুক্তিযুদ্ধের গতিপথকে শক্তিশালী করেছিল। তিনি মনে করেন, সে সময়ের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে এখনো গবেষণার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব। দীর্ঘ সময় ধরে নির্যাতন, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশের মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। আর সেই প্রত্যাশা পূরণে পুলিশের পেশাদার ও মানবিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ চাইলে দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, রাষ্ট্রীয় গণমাধ্যমে পাল্টা কটাক্ষ

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পুলিশ বাহিনী জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি মানবিক, আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন বেনাভোলেন্ট অর্থ বার এসোসিয়েশন ফান্ডে অর্থ প্রদান করলেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আইডি নম্বর S01731

পুলিশকে জনগণের আস্থার প্রতীক হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটের সময়: ১০:৪৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি বা ফ্যাসিবাদ পুলিশ বাহিনীকে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাসে রাজারবাগ পুলিশের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের অধ্যায়। সেই চেতনা ধারণ করেই পুলিশ সদস্যদের জনগণের সেবায় কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের প্রতিরোধ ছিল সাহসিকতা ও আত্মদানের উজ্জ্বল উদাহরণ। একই সময়ে চট্টগ্রামে স্বাধীনতার পক্ষে ঘোষণাও মুক্তিযুদ্ধের গতিপথকে শক্তিশালী করেছিল। তিনি মনে করেন, সে সময়ের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে এখনো গবেষণার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  শাকিবের নতুন সিনেমা: নায়িকা কে? সাবিলাকে নিয়ে গুঞ্জনে যা বললেন প্রযোজক

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় দায়িত্ব। দীর্ঘ সময় ধরে নির্যাতন, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশের মানুষ এখন শান্তি ও নিরাপত্তা চায়। আর সেই প্রত্যাশা পূরণে পুলিশের পেশাদার ও মানবিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন প্রমাণ করেছে যে বাংলাদেশ পুলিশ চাইলে দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী পুলিশ সদস্যদের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার চারপাশের নৌপথ সচল ও নদীদূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ