ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা বেসরকারি এতিমখানায় অনুদানের দ্বিতীয় কিস্তিতে ছাড় ১৪০ কোটি টাকা ফাঁকা মাঠে খেলছে ‘ককটেল ২’, মুক্তির আগেই বিক্রি ৫৭ হাজার টিকিট কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা? বিজ্ঞানীদের রহস্য উন্মোচন রমনা পার্কে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের সবুজের অঙ্গীকার লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এই বাজেট অনেকটা চানাচুরের মতো—খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নেই।”

আরও পড়ুনঃ  জয়পুরহাটে বিএনপি নেতার ‘মাদক সেবনের’ ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

তিনি আরও বলেন, অর্থনৈতিক গণতন্ত্রায়ণের কথা বলা হলেও বাস্তবে ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই। ঋণখেলাপি, অর্থ পাচার এবং আয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাজেট বক্তৃতায় যথাযথভাবে উঠে আসেনি।

আরও পড়ুনঃ  রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো

তার মতে, বাজেট বক্তৃতা শুনতে সুন্দর মনে হলেও এটি দেশের অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না। অর্থনৈতিক সংস্কারকে রাজনৈতিক সংস্কার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমানে ব্যাংকিং খাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া এবং বিভিন্ন ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাবের বিষয়েও সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তির খসড়া ফাঁস করলো সিএনএন, যা আছে

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, এসব সংস্কার না হলে বিশাল বাজেট দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

‘প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’

আপডেটের সময়: ০২:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “এই বাজেট অনেকটা চানাচুরের মতো—খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এটার কোনো পুষ্টিগুণ নেই।”

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখাকে কেন্দ্র করে রাকসু জিএসের বিরুদ্ধে মারধরের অভিযোগ

তিনি আরও বলেন, অর্থনৈতিক গণতন্ত্রায়ণের কথা বলা হলেও বাস্তবে ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা নেই। ঋণখেলাপি, অর্থ পাচার এবং আয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাজেট বক্তৃতায় যথাযথভাবে উঠে আসেনি।

আরও পড়ুনঃ  দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, দ্রুত দেশে ফেরাতে শুরু প্রত্যর্পণ প্রক্রিয়া

তার মতে, বাজেট বক্তৃতা শুনতে সুন্দর মনে হলেও এটি দেশের অর্থনীতিতে কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে না। অর্থনৈতিক সংস্কারকে রাজনৈতিক সংস্কার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমানে ব্যাংকিং খাতে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া এবং বিভিন্ন ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাবের বিষয়েও সমালোচনা করেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের জন্য ‘তৈরি’ লায়ন, খেলতে চান ১১ মাসে ২১ টেস্টের সবকটি

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, এসব সংস্কার না হলে বিশাল বাজেট দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে।