ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফরিদপুরে চার দিন ধরে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ এবং এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ধুলজোড়া ব্রিজ এলাকায় প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরে সোমবারের সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

স্থানীয় সূত্র জানায়, সরকার পতনের পর পরমেশ্বরদী ইউনিয়নের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও সালথার খাড়দিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারীদের মধ্যে ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ তীব্র হয়। একপর্যায়ে মান্নান মাতুব্বরের লোকজন এলাকা ছাড়লে বাজারের নিয়ন্ত্রণ চলে যায় জিহাদপন্থিদের হাতে।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মান্নান মাতুব্বরের সমর্থকরা এলাকায় ফিরতে শুরু করলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি ঠেকানোর ঘোষণা

এরই ধারাবাহিকতায় শনিবার ময়েনদিয়া বাজারে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে হাতাহাতিতে সোলায়মান মাতুব্বর আহত হন। পরে ঘটনাস্থলে গেলে দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত হন মুশফিক বিল্লাহ জিহাদ। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এর জেরে রোববার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দুই উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সোমবার সকালে ধুলজোড়া ও উজিরপুর এলাকায় মান্নান মাতুব্বরের সমর্থকদের অন্তত ৮ থেকে ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে বোয়ালমারী ও সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং দুই থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  কাপ্তাই লেকে বাড়ছে পানি, নিয়ন্ত্রণে খুলল ১৬ জলকপাট

এদিকে, সংঘর্ষের পর ময়েনদিয়া বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘাতের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

বোয়ালমারী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জিহাদের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ফরিদপুরে চার দিন ধরে উত্তেজনা, দফায় দফায় সংঘর্ষে আহত ৩৫

আপডেটের সময়: ০৭:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ এবং এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ধুলজোড়া ব্রিজ এলাকায় প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। পরে সোমবারের সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি ঠেকানোর ঘোষণা

স্থানীয় সূত্র জানায়, সরকার পতনের পর পরমেশ্বরদী ইউনিয়নের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও সালথার খাড়দিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদের অনুসারীদের মধ্যে ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ তীব্র হয়। একপর্যায়ে মান্নান মাতুব্বরের লোকজন এলাকা ছাড়লে বাজারের নিয়ন্ত্রণ চলে যায় জিহাদপন্থিদের হাতে।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মান্নান মাতুব্বরের সমর্থকরা এলাকায় ফিরতে শুরু করলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুনঃ  ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, গাছ থেকে পড়ে পুলিশের হাতে চোর