ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই আবেগহীন পুরুষদের প্রতি কেন আকৃষ্ট হন অনেক নারী? বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফিফা ও রেফারিং সিদ্ধান্তে ক্ষোভ ইংল্যান্ড কোচ টমাস টুখেলের

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয় পেলেও স্বস্তিতে নেই ইংল্যান্ড শিবির। ডিফেন্ডার জারেল কোয়ানসাহর এক ম্যাচের নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করায় ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল।

শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেন কোয়ানসাহ। আজতেকা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে হেসুস গ্যালার্দোর গোড়ালিতে কঠোর ট্যাকল করার পর ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাকে মাঠ ছাড়তে হয়। সাধারণত এ ধরনের লাল কার্ডের শাস্তি এক ম্যাচ হলেও, ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে তার নিষেধাজ্ঞা দুই ম্যাচে উন্নীত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ আগস্টের গণঅভ্যুত্থান: শেখ হাসিনার দেশত্যাগের পর বিশ্ব যা বলেছিল

টুখেল জানান, এই সিদ্ধান্তের বিষয়ে ফিফার কাছ থেকে তারা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাননি। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি দলকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। ম্যাচ-পরবর্তী রেফারিং নিয়ে তার সমালোচনার কারণে শাস্তি বাড়ানো হয়েছে কি না—এমন প্রশ্ন উঠলেও সেই ধারণা নাকচ করে দেন ইংল্যান্ড কোচ।

আরও পড়ুনঃ  ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’

ম্যাচ শেষে টুখেল রেফারিংয়ের মান নিয়ে তীব্র সমালোচনা করেন। তার মতে, ম্যাচ পরিচালনার মান প্রত্যাশা অনুযায়ী ছিল না এবং ভিএআরের ব্যবহারও সব ক্ষেত্রে যথাযথ হয়নি। বিশেষ করে মেক্সিকোর পক্ষে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

তবে বিতর্কের মধ্যেও দলকে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন টুখেল। তিনি বলেন, মেক্সিকোর বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ হলেও সেটি কেবল একটি ধাপ। এখন তাদের মূল লক্ষ্য কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা।

আরও পড়ুনঃ  পাকিস্তানে থানায় আত্মঘাতী হামলা, নিহত ১৭

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ানসাহর অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হলেও, খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার ওপর জোর দিয়েছেন টুখেল। তার বিশ্বাস, কঠিন পরিস্থিতিতেও দলের লড়াকু মানসিকতাই তাদের আত্মবিশ্বাস জোগাবে।

বাংলাদেশ সময় শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আর্লিং হলান্ডের নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা!

ফিফা ও রেফারিং সিদ্ধান্তে ক্ষোভ ইংল্যান্ড কোচ টমাস টুখেলের

আপডেটের সময়: ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয় পেলেও স্বস্তিতে নেই ইংল্যান্ড শিবির। ডিফেন্ডার জারেল কোয়ানসাহর এক ম্যাচের নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করায় ফিফার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল।

শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেন কোয়ানসাহ। আজতেকা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে হেসুস গ্যালার্দোর গোড়ালিতে কঠোর ট্যাকল করার পর ভিএআর পর্যালোচনার মাধ্যমে তাকে মাঠ ছাড়তে হয়। সাধারণত এ ধরনের লাল কার্ডের শাস্তি এক ম্যাচ হলেও, ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে বিবেচনা করে তার নিষেধাজ্ঞা দুই ম্যাচে উন্নীত করা হয়েছে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

টুখেল জানান, এই সিদ্ধান্তের বিষয়ে ফিফার কাছ থেকে তারা এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাননি। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বিষয়টি দলকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। ম্যাচ-পরবর্তী রেফারিং নিয়ে তার সমালোচনার কারণে শাস্তি বাড়ানো হয়েছে কি না—এমন প্রশ্ন উঠলেও সেই ধারণা নাকচ করে দেন ইংল্যান্ড কোচ।

আরও পড়ুনঃ  এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক