ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য নেপালের ভয়াবহ বন্যায় ৯১ বছরের গুণা মায়ার অবিশ্বাস্য বেঁচে ফেরা কুয়েত ও আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু, ২৫ দিন পর দেশে ফিরল রেজাউলের লাশ অসুস্থ হয়ে মিডটার্মে অনুপস্থিত, দিতে হবে জরিমানা—ক্ষুব্ধ বেরোবির শিক্ষার্থীরা কম্বোডিয়ার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট এশিয়া-ইউরোপে চামড়াজাত পণ্যের বাজার বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শাড়ি প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তে যা উঠে এলো গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানার ব্লক-এ, রোড নম্বর-৪ এলাকায় খায়ের প্যালেসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

ডিবি পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ই-রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, থাকবে লাইসেন্স-ফিটনেসের বাধ্যবাধকতা

তিনি বলেন, গ্রেপ্তাররা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার করা অস্ত্রের উৎস কোথায় এবং এর আগে তারা কোনো অপরাধে সম্পৃক্ত ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজায় ভয়াবহ পয়ঃনিষ্কাশন সংকট, প্রতিদিন সাগরে যাচ্ছে ৪০ হাজার ঘনমিটার বর্জ্য

বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫

আপডেটের সময়: ০৫:৩০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি ওয়াকিটকি, পুলিশের মনোগ্রামযুক্ত হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানার ব্লক-এ, রোড নম্বর-৪ এলাকায় খায়ের প্যালেসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  গুমের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চান জামায়াত আমির

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

ডিবি পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস’: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  মেয়ের ভবিষ্যতের জন্য খালি পায়ে ম্যারাথন জিতলেন ৪৭ বছরের মা