ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

ডারউইন টেস্টে টানা দুই দিনের মতো তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত শুরু পেয়েছে সফরকারী দল। দলীয় ৭৩ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির চোখে, এই টেস্টে এখন চালকের আসনে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে এই ম্যাচে মিস করছেন বলেও জানিয়েছেন সাবেক এই অজি পেসার।

আরও পড়ুনঃ  ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য

বাংলাদেশের পেসার হাসান মাহমুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, “হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।”

আরও পড়ুনঃ  মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

তিনি আরও বলেন, “এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংস অসাধারণ ছিল।”

এ সময় নাহিদ রানাকে মিস করার কথাও জানান গিলেস্পি। তিনি বলেন, “নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোট। সে দ্রুত সেরে উঠুক।”

আরও পড়ুনঃ  গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে

বাংলাদেশের বোলারদের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ এখন চাপে রয়েছে। ম্যাচের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশই চালকের আসনে রয়েছে বলে মনে করছেন গিলেস্পি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি

আপডেটের সময়: ১২:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

ডারউইন টেস্টে টানা দুই দিনের মতো তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুর্দান্ত শুরু পেয়েছে সফরকারী দল। দলীয় ৭৩ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার টপ অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের বোলাররা।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির চোখে, এই টেস্টে এখন চালকের আসনে রয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে এই ম্যাচে মিস করছেন বলেও জানিয়েছেন সাবেক এই অজি পেসার।

আরও পড়ুনঃ  গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে

বাংলাদেশের পেসার হাসান মাহমুদের প্রশংসা করে গিলেস্পি বলেন, “হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। সে এটার প্রাপ্য ছিল, কারণ দারুণ বল করেছে। এবাদত ও তাসকিনও ভালো বল করেছে। মেহেদী কিছু বল করেছে, তাইজুলও।”

আরও পড়ুনঃ  চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশকে ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

তিনি আরও বলেন, “এত ভালো বল করেছে যে দুইশর নিচে রুখে দিয়েছে অস্ট্রেলিয়াকে। প্রথম ইনিংসে বাংলাদেশের পেসাররা অনেক ভালো বল করেছে। দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে। প্রথম ইনিংস অসাধারণ ছিল।”

এ সময় নাহিদ রানাকে মিস করার কথাও জানান গিলেস্পি। তিনি বলেন, “নাহিদকে দেখতে পেলে ভালো হতো। সে অসম্ভব গতি ও আগ্রাসন নিয়ে বল করে। অনেক লম্বা ফাস্ট বোলার। সম্ভবত সাইড স্ট্রেইনের চোট। সে দ্রুত সেরে উঠুক।”

আরও পড়ুনঃ  গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ