রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আরও দুই ইউনিট ঘটনাস্থলের পথে
আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে মোট চারটি ইউনিট কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 




















