ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছিল যশোরের চৌগাছার ঋতু খাতুন। বাবাকে হারানোর শোক বুকে নিয়েও সবগুলো পরীক্ষা শেষ করে এবার সে পেয়েছে জিপিএ-৫

ঋতু চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মানবিক বিভাগে যখন অকৃতকার্যের সংখ্যা তুলনামূলক বেশি, তখন প্রতিকূলতার মধ্যেও তার এই ফলাফল শিক্ষক ও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

তবে এই সাফল্যের আনন্দের মাঝেও ঋতুর জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা কবির হোসেনকে হারিয়ে এখন তার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার।

ঋতু হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে। দিনমজুরি করে সংসার চালাতেন তার বাবা।

আরও পড়ুনঃ  মিয়ানমারের নাগরিক সেজে ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী আটক

পরীক্ষার দিনই বাবাকে হারায় ঋতু

২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরুর সময় ঋতুর বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

১০ মে ঋতুর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষা ছিল। এর আগের রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। ভোররাতে বাবার মৃত্যুর খবর এলেও পরীক্ষার্থী মেয়েটিকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানায়নি পরিবার।

সকালেই বাবার মরদেহ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে হাকিমপুর গ্রামের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের চৌগাছা শহরের ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে যায় ঋতু।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা বাবার মরদেহ বাড়িতে নিয়ে যান। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ঋতু জানতে পারে, তার বাবা আর বেঁচে নেই।

শেষবারের মতো বাবার মুখ দেখে তাকে বিদায় জানায় সে। এরপর বুকভরা শোক নিয়েই আবার পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে বসতে হয় তাকে। বাবাকে হারানোর কষ্ট নিয়েই একে একে সব পরীক্ষা শেষ করে ঋতু।

জিপিএ-৫ পেলেও নেই আনন্দ

সোমবার এসএসসির ফল প্রকাশের পর দেখা যায়, ঋতু জিপিএ-৫ পেয়েছে। নিজের এই ফলাফলে খুশি হলেও বাবাকে পাশে না পাওয়ার কষ্টই বেশি অনুভব করছে সে।

ঋতু জানায়, বাবা বেঁচে থাকলে তার ফল দেখে সবচেয়ে বেশি খুশি হতেন। বাবার জন্য সবার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার অবর্তমানে নিজের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছে মেধাবী এই শিক্ষার্থী।

আরও পড়ুনঃ  দুই সপ্তাহের গ্যাস সংকটে লক্ষ্মীপুরে নাকাল জনজীবন, সিএনজি ভাড়া বেড়েছে ৪ গুণ

পাশে থাকার আশ্বাস প্রশাসনের

হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহানা খাতুন বলেন, ঋতু অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। শিক্ষকরা তার ভালো ফলের প্রত্যাশা করেছিলেন। অসুস্থ বাবা ও পরিবারের আর্থিক সংকট তার ফলাফলে কোনো বাধা হতে পারেনি।

ঋতুর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। কোনো শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা গেলে ঋতুর পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক সহজ হবে বলেও জানান তিনি।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, ঋতুর জিপিএ-৫ পাওয়ার খবরটি অত্যন্ত আনন্দের। উপজেলা প্রশাসন এই অদম্য মেধাবী শিক্ষার্থীর পাশে থাকবে। তার উচ্চশিক্ষার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা

আপডেটের সময়: ০৮:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছিল যশোরের চৌগাছার ঋতু খাতুন। বাবাকে হারানোর শোক বুকে নিয়েও সবগুলো পরীক্ষা শেষ করে এবার সে পেয়েছে জিপিএ-৫

ঋতু চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মানবিক বিভাগে যখন অকৃতকার্যের সংখ্যা তুলনামূলক বেশি, তখন প্রতিকূলতার মধ্যেও তার এই ফলাফল শিক্ষক ও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

তবে এই সাফল্যের আনন্দের মাঝেও ঋতুর জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা কবির হোসেনকে হারিয়ে এখন তার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার।

ঋতু হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুন দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে। দিনমজুরি করে সংসার চালাতেন তার বাবা।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করতে হবে: জামায়াত আমির