ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

ঢাকা থেকে সড়কপথে বরিশাল সফরের পথে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বরিশাল ক্যাডেট কলেজের আওতাধীন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে জলদস্যু আতঙ্ক: ১৮ দিনে ৩ জাহাজে হামলা, লুট প্রায় ১০ কোটি টাকার মালামাল

সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, পাশাপাশি নিয়মিত খেলাধুলাও করবে। আবার আমি আসব, তোমাদের সঙ্গে দেখা করতে।”

পরে প্রধানমন্ত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক এ কে আজাদের হাতে চার ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে ছবি ও সেলফি তোলেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে স্মারক ছবি ধারণ করেন।

আরও পড়ুনঃ  সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। তাঁর এই সফর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শন করেন। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যেও উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাবুগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

আপডেটের সময়: ০৮:৩৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঢাকা থেকে সড়কপথে বরিশাল সফরের পথে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বরিশাল ক্যাডেট কলেজের আওতাধীন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

সোমবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, পাশাপাশি নিয়মিত খেলাধুলাও করবে। আবার আমি আসব, তোমাদের সঙ্গে দেখা করতে।”

পরে প্রধানমন্ত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক এ কে আজাদের হাতে চার ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন। ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে ছবি ও সেলফি তোলেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে স্মারক ছবি ধারণ করেন।

আরও পড়ুনঃ  সার্জিও গোরের ঢাকা সফর: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। তাঁর এই সফর বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ