ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক তিন শর্তে পুনরায় লাইসেন্স পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০ টানা তৃতীয় দিন থেমে আছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, কূটনৈতিক সমাধানের নতুন আশা বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: দেশে বছরে প্রাণ হারান ২০ হাজার মানুষ, সর্বজনীন স্ক্রিনিং ও টিকাদানের তাগিদ বিশেষজ্ঞদের এক দশকের অপেক্ষার অবসান, আনোয়ারায় শুরু ১.৩ বিলিয়ন ডলারের বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলের নির্মাণ এইচএসসি পরীক্ষার্থীদের স্বস্তি: কুড়িগ্রামে ৭ দিনের পরিকল্পিত লোডশেডিং স্থগিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বিএনপিকে ফ্যাসিবাদের দল বললে জ্ঞানের অভাবেরই পরিচয়’—মির্জা ফখরুল

বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা রাজনৈতিক অজ্ঞতার পরিচায়ক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি নিজেই কতটা গণতান্ত্রিক।

সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরকালে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ, দাবি বিদ্যুৎমন্ত্রীর

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন কারা পাবেন, সে সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটিই চূড়ান্ত করবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই থাকবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  গাজায় হামাসের ড্রোন ইউনিটের শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের

কৃষি খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলা সময়ের দাবি।

পরে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ এবং কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর, এডিটরস কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক

‘বিএনপিকে ফ্যাসিবাদের দল বললে জ্ঞানের অভাবেরই পরিচয়’—মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৩:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা রাজনৈতিক অজ্ঞতার পরিচায়ক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর আমিরকে বিএনপির গঠনতন্ত্র পড়ার আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, দলটি নিজেই কতটা গণতান্ত্রিক।

সোমবার (২৭ জুলাই) রংপুরে দুই দিনের সফরকালে পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন কারা পাবেন, সে সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটিই চূড়ান্ত করবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই থাকবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ইতিহাস বিকৃত করেছে আওয়ামী লীগ, দাবি বিদ্যুৎমন্ত্রীর

কৃষি খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলা সময়ের দাবি।

পরে তিনি রংপুর টাউন হল মাঠে আয়োজিত পল্লী উন্নয়ন মেলা পরিদর্শন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ এবং কিশোরীদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুনঃ  ২৬ জুলাই বিএনপির আহ্বানের পর রাজপথে সক্রিয় হয় ছাত্রদল