ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১২ সময় দেখুন

সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে গাড়িতে হামলার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘শেখ হাসিনা স্বৈরাচারের পরে বিএনপি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চাইছে। তারা আর কোনো দলকে দাঁড়াতে দেবে না। এটা যদি হয়, তাহলে বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এ মন্তব্য করেন। সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিলেটে ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে হামলার পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন।

এনসিপি নেতাদের ভাষ্য, বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে সভা শেষে সারজিস আলমকে বহনকারী গাড়ি মিলনায়তন এলাকা ত্যাগ করছিল। তখন কয়েকজন ব্যক্তি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তার গাড়ি লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারেন। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বরই উদ্বোধনের লক্ষ্য, তৃতীয় টার্মিনালের প্রস্তুতি শেষ হবে সময়মতো

পরে পাঁচমাইল এলাকায়ও দ্বিতীয় দফায় হামলা হয়। তখন গাড়িতে থাকা যুবশক্তির সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল চোখে আঘাত পান। দুই দফা হামলার ঘটনায় সারজিস আলমসহ এনসিপির নেতা-কর্মীরা ছাত্রদলকে দায়ী করছেন। পরে ঘটনাস্থল থেকে সারজিসসহ অন্যরা সিলেট সার্কিট হাউসে আসেন।

হামলায় চোখে আঘাত পাওয়া নেতাকে দেখিয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘এরা (বিএনপি) এখন চোখ চায়। শেখ হাসিনা ছিল রক্তপিপাসু। এই তারেক রহমানের ছাত্রদলের সন্ত্রাসীরা হচ্ছে চোখপিপাসু। একজনের চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকজনের চোখ নেওয়ার জন্য চোখে বাড়ি (আঘাত) মারছে।’

তিনি বলেন, ‘পাঁচমাইল জায়গায় রড নিয়া আসছে, চাপাতি নিয়া আসছে। আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড-চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে।’

বিএনপির নেতা-কর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে বলে অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের গাড়ির গ্লাসগুলোকে কীভাবে ভেঙে ফেলা হয়েছে। যেই গ্লাসটা ভাঙল, ওই গ্লাস দিয়ে যদি আরেকটা ইটও আসত, অন্য কিছু না, ওই ইটটা লাগলে ওইখানে একজন মানুষ মারাও যেতে পারত। এভাবে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণগুলা করছে, এর মধ্য দিয়ে বিএনপি কিংবা তারেক রহমান আমাদের কী বার্তা দিতে চান? তিনি কি চান, বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিক, তাদের কার্যক্রম বন্ধ করে দিক?’

আরও পড়ুনঃ  ভাটারায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

এ সময় হবিগঞ্জে হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে সারজিসের করা অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের একজনও থেকে থাকলে তারা দেখাক। তারা নেতা-কর্মীদের নিয়ে কোনো কথা বললেও বাধা না দেওয়ার নির্দেশনা ছিল। নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন; কিন্তু আহত ব্যক্তিদের কারও সঙ্গে দেখা করেননি, সেখান থেকেই ঝামেলা হয়েছে বলে শুনেছেন।

এ সময় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কথা বলেন। তারা এনসিপির নেতা-কর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে নির্ধারিত জুলাই পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি প্রতিমন্ত্রী

পরে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তারা কানাইঘাট উপজেলায় পূর্বনির্ধারিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে গাড়িবহর নিয়ে রওনা হন। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির গাড়িবহর জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকা অতিক্রম করছিল।

এনসিপির নেতাদের গাড়িতে হামলার বিষয়ে সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, গোলাপগঞ্জে এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচি করেছে। ফেরার পথে কে বা কারা ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দিয়েছে। এটা বিচ্ছিন্ন একটি ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে যে বা যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির স্থানীয় নেতারা জানান, কানাইঘাটের পর ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপি নেতাদের যোগ দেওয়ার কথা আছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

আপডেটের সময়: ১০:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘শেখ হাসিনা স্বৈরাচারের পরে বিএনপি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চাইছে। তারা আর কোনো দলকে দাঁড়াতে দেবে না। এটা যদি হয়, তাহলে বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এ মন্তব্য করেন। সিলেটের গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সিলেটে ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে হামলার পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেন।

এনসিপি নেতাদের ভাষ্য, বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে সভা শেষে সারজিস আলমকে বহনকারী গাড়ি মিলনায়তন এলাকা ত্যাগ করছিল। তখন কয়েকজন ব্যক্তি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে তার গাড়ি লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারেন। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।

আরও পড়ুনঃ  দেশের ৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

পরে পাঁচমাইল এলাকায়ও দ্বিতীয় দফায় হামলা হয়। তখন গাড়িতে থাকা যুবশক্তির সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল চোখে আঘাত পান। দুই দফা হামলার ঘটনায় সারজিস আলমসহ এনসিপির নেতা-কর্মীরা ছাত্রদলকে দায়ী করছেন। পরে ঘটনাস্থল থেকে সারজিসসহ অন্যরা সিলেট সার্কিট হাউসে আসেন।

হামলায় চোখে আঘাত পাওয়া নেতাকে দেখিয়ে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘এরা (বিএনপি) এখন চোখ চায়। শেখ হাসিনা ছিল রক্তপিপাসু। এই তারেক রহমানের ছাত্রদলের সন্ত্রাসীরা হচ্ছে চোখপিপাসু। একজনের চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকজনের চোখ নেওয়ার জন্য চোখে বাড়ি (আঘাত) মারছে।’

তিনি বলেন, ‘পাঁচমাইল জায়গায় রড নিয়া আসছে, চাপাতি নিয়া আসছে। আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড-চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে।’

বিএনপির নেতা-কর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে বলে অভিযোগ করেন সারজিস আলম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, আমাদের গাড়ির গ্লাসগুলোকে কীভাবে ভেঙে ফেলা হয়েছে। যেই গ্লাসটা ভাঙল, ওই গ্লাস দিয়ে যদি আরেকটা ইটও আসত, অন্য কিছু না, ওই ইটটা লাগলে ওইখানে একজন মানুষ মারাও যেতে পারত। এভাবে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণগুলা করছে, এর মধ্য দিয়ে বিএনপি কিংবা তারেক রহমান আমাদের কী বার্তা দিতে চান? তিনি কি চান, বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে দিক, তাদের কার্যক্রম বন্ধ করে দিক?’

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন

এ সময় হবিগঞ্জে হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে সারজিসের করা অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীদের একজনও থেকে থাকলে তারা দেখাক। তারা নেতা-কর্মীদের নিয়ে কোনো কথা বললেও বাধা না দেওয়ার নির্দেশনা ছিল। নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন; কিন্তু আহত ব্যক্তিদের কারও সঙ্গে দেখা করেননি, সেখান থেকেই ঝামেলা হয়েছে বলে শুনেছেন।

এ সময় এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কথা বলেন। তারা এনসিপির নেতা-কর্মীদের ওপর একের পর এক হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে নির্ধারিত জুলাই পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ  ইরানে-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলা