ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিএসটিআইয়ের পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, ব্যবহার না করার সতর্কতা

ত্বক ফর্সাকারী আটটি ব্র্যান্ডের স্কিনক্রিমে ভয়াবহ মাত্রায় ক্ষতিকর মার্কারি (Mercury) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, এসব ক্রিম ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই জনসাধারণকে এসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, সম্প্রতি দেশীয় বাজারে বিভিন্ন বিদেশি ফর্সাকারী ক্রিম অবৈধভাবে বিক্রি হতে দেখা যাচ্ছে। এসব পণ্য বৈধ আমদানি ছাড়াই লাগেজ বা চোরাইপথে দেশে প্রবেশ করায় মান নিয়ন্ত্রণের সুযোগ থাকে না।

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে

এ পরিস্থিতিতে বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্কিনক্রিম সংগ্রহ করে বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হলে আটটি পণ্যে বাংলাদেশে অনুমোদিত মানের চেয়ে বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ৪৩তম বিসিএস: নন-ক্যাডার নিয়োগে মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

যেসব ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত হয়েছে, সেগুলো হলো—

  • চাঁদনি হোয়াইটেনিং ক্রিম (এস জে এন্টারপ্রাইজ, পাকিস্তান)
  • নিউ ফেস বিউটি ক্রিম (কিউসিআই কোম্পানি, পাকিস্তান)
  • নাভিয়া বিউটি ক্রিম (লোয়া ইন্টারন্যাশনাল, পাকিস্তান)
  • নাভিয়া হোয়াইটেনিং ক্রিম (লোয়া ইন্টারন্যাশনাল, পাকিস্তান)
  • নুর হোয়াইটেনিং ক্রিম (নুর এন্টারপ্রাইজ, পাকিস্তান)
  • ডিউ বিউটি ক্রিম (ক্রিয়েটিভ কসমেটিকস, পাকিস্তান)
  • গৌরি বিউটি ক্রিম (গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেড, পাকিস্তান)
  • ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম (জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানি লিমিটেড, চীন)
আরও পড়ুনঃ  নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ভোক্তার জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই বিএসটিআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি অবৈধভাবে আমদানি ও বাজারজাত করা প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ ও অনুমোদিত পণ্য ব্যবহারের পরামর্শ দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

বিএসটিআইয়ের পরীক্ষায় ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, ব্যবহার না করার সতর্কতা

আপডেটের সময়: ০৭:৩০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ত্বক ফর্সাকারী আটটি ব্র্যান্ডের স্কিনক্রিমে ভয়াবহ মাত্রায় ক্ষতিকর মার্কারি (Mercury) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটি জানিয়েছে, এসব ক্রিম ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই জনসাধারণকে এসব পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, সম্প্রতি দেশীয় বাজারে বিভিন্ন বিদেশি ফর্সাকারী ক্রিম অবৈধভাবে বিক্রি হতে দেখা যাচ্ছে। এসব পণ্য বৈধ আমদানি ছাড়াই লাগেজ বা চোরাইপথে দেশে প্রবেশ করায় মান নিয়ন্ত্রণের সুযোগ থাকে না।

আরও পড়ুনঃ  ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ

এ পরিস্থিতিতে বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্কিনক্রিম সংগ্রহ করে বিএসটিআইয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হলে আটটি পণ্যে বাংলাদেশে অনুমোদিত মানের চেয়ে বহু গুণ বেশি মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি পাওয়া যায়।

আরও পড়ুনঃ  ইরানে স্থলবাহিনী পাঠালে ভাঙবে ট্রাম্পের বড় রাজনৈতিক প্রতিশ্রুতি: সিএনএন