ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ লক্ষ্যে দেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশফেরত শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে রাষ্ট্রীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী অনেক বিশেষজ্ঞ দায়িত্ব পালন করছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সরকার চায়, দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করুক, তবে সেই জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখুক।
তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তরুণদের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নিরাপত্তা, সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ থাকবে। এতে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হিসেবে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়, এটি আন্তর্জাতিক কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে। পাশাপাশি দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৮৫

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

আপডেটের সময়: ০৪:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী তরুণদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ লক্ষ্যে দেশে নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিদেশফেরত শিক্ষার্থীরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে রাষ্ট্রীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে উচ্চশিক্ষা অর্জনকারী অনেক বিশেষজ্ঞ দায়িত্ব পালন করছেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সরকার চায়, দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করুক, তবে সেই জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখুক।
তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তরুণদের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নিরাপত্তা, সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ থাকবে। এতে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হিসেবে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শিক্ষা এখন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়, এটি আন্তর্জাতিক কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে। পাশাপাশি দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  দেশের পোল্ট্রি মাংসের কিছু নমুনায় মিলল নিরাপদ মাত্রার চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক