ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ব্লু ইকোনমিতে নজর সরকারের বিমানে সহযাত্রীকে হামলার অভিযোগ, ডাক্ট টেপে সিটে বাঁধা হলো যাত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৬ চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড, বোনাস পেলেন ৬৭৫০ শ্রমিক আসিফ মাহমুদের ভোটার এলাকা এখন ঢাকা উত্তরে যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার রামুতে ফিফার বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথ খুলল মৈত্রী-বন্ধন-মিতালী ট্রেন চালু নিয়ে মঙ্গলবার বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ বাংলাদেশিদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকরা বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ভ্রমণ বাবদ ব্যবহার করতে পারবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  চিকিৎসা শেষে সংসদে ফিরলেন মির্জা আব্বাস

১২ হাজার থেকে বেড়ে ১৮ হাজার ডলার

নতুন সিদ্ধান্তের ফলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বিদেশ ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এর আগে এ সীমা ছিল ১২ হাজার ডলার। আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন এবং ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা বিবেচনায় নিয়ে সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কাতারে হামলার কথা স্বীকার নেতানিয়াহুর, কাতারের অর্থ নিয়েও ব্যাখ্যা

শিশুদের জন্যও নির্ধারিত সীমা

তবে ১২ বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ডলার।

অর্থাৎ বয়সভেদে ভ্রমণ কোটায় বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে পৃথক সীমা কার্যকর থাকবে।

নগদ ডলার নেওয়ার সীমা অপরিবর্তিত

এদিকে মার্কিন ডলারের নোট হিসেবে বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে। বার্ষিক ভ্রমণ কোটার আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  অনলাইনে ভুয়া বোমা হামলার হুমকি, ক্ষতিপূরণ দিতে হবে ১১ লাখ টাকা

অর্থাৎ মোট বার্ষিক ভ্রমণ কোটার সীমা বাড়লেও নগদ মার্কিন ডলার নেওয়ার সর্বোচ্চ সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমুদ্রসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ব্লু ইকোনমিতে নজর সরকারের

বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ বাংলাদেশিদের

আপডেটের সময়: ০৮:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকরা বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ভ্রমণ বাবদ ব্যবহার করতে পারবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ  ধর্ম পালনে বাধা নয়, বিশৃঙ্খলা করলে আইনের আওতায়: আইনমন্ত্রী

১২ হাজার থেকে বেড়ে ১৮ হাজার ডলার

নতুন সিদ্ধান্তের ফলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বিদেশ ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এর আগে এ সীমা ছিল ১২ হাজার ডলার। আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন এবং ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা বিবেচনায় নিয়ে সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শনিবার ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে