দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার বিষয় এবং দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এক পডকাস্টে তিনি ও তার স্বামী অভিনেতা অঙ্গদ বেদী নিজেদের সম্পর্কের নানা অজানা দিক তুলে ধরেন।
অঙ্গদ জানান, প্রায় ৮ বছর ধরে তিনি নেহাকে পছন্দ করতেন, তবে প্রথমদিকে তার অনুভূতির কোনো ইতিবাচক সাড়া পাননি। প্রথম দেখার স্মৃতিও তুলে ধরে তিনি বলেন, জিমে ট্রেডমিলে দৌড়াতে দেখেই নেহার প্রতি আকৃষ্ট হন তিনি।
নেহা বলেন, সে সময় তিনি মূলত নিজের ক্যারিয়ার ও দৈনন্দিন জীবন নিয়েই ব্যস্ত ছিলেন, ফলে কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী ছিলেন না। তবে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়।
পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর পরিস্থিতি বদলে যায় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও বোঝাপড়ার মাধ্যমে তাদের সম্পর্ক পরিণত হয় দাম্পত্য জীবনে।
প্রতিবেদকের নাম 




















