ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপের মঞ্চে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে বাড়ছে ফিফার ওপর চাপ

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কানাডার টরন্টোতে উদ্বোধনী ম্যাচের আগে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন একদল আন্দোলনকারী। এতে নতুন করে ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামের কাছে গার্ডিনার এক্সপ্রেসওয়ের পাশে বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক লোগো ঢেকে দিয়ে ‘ফিফা থেকে ইসরায়েলকে বের করে দাও’ লেখা বিশাল ব্যানার টানান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে ফিফা দ্বৈত নীতি অনুসরণ করছে।

আরও পড়ুনঃ  বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের

আন্দোলনকারীদের মুখপাত্র ফয়সাল ইব্রাহিম দাবি করেন, অধিকৃত পশ্চিম তীর ও সিরিয়ার কিছু ভূখণ্ডে ইসরায়েলি ফুটবল কার্যক্রম চললেও ফিফা তা উপেক্ষা করে যাচ্ছে। একই সঙ্গে গাজায় আটক ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিও জানান তারা।

আরও পড়ুনঃ  ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই দাপুটে জয় নরওয়ের, জোড়া গোল হালান্ডের

এর আগে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের পর পশ্চিম তীরে খেলা চালিয়ে যাওয়া ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত জানায় ফিফা। আন্তর্জাতিক আইনের জটিলতার কথা উল্লেখ করে সংস্থাটি নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেও মানবাধিকার কর্মী ও ফুটবল সমর্থকদের একাংশ এতে অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মেসির জোড়া আঘাতে ইতিহাসের আরও কাছে আর্জেন্টিনা অধিনায়ক

গাজা সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি আরও জোরালো হচ্ছে। জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞও ফিফা ও উয়েফার কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। টরন্টোর এই বিক্ষোভ সেই দাবিকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইয়েমেন; স্বাগত জানাল চীন

বিশ্বকাপের মঞ্চে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে বাড়ছে ফিফার ওপর চাপ

আপডেটের সময়: ১০:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কানাডার টরন্টোতে উদ্বোধনী ম্যাচের আগে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছেন একদল আন্দোলনকারী। এতে নতুন করে ফিফার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামের কাছে গার্ডিনার এক্সপ্রেসওয়ের পাশে বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক লোগো ঢেকে দিয়ে ‘ফিফা থেকে ইসরায়েলকে বের করে দাও’ লেখা বিশাল ব্যানার টানান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে ফিফা দ্বৈত নীতি অনুসরণ করছে।

আরও পড়ুনঃ  হালান্ডের জোড়া গোলে এগিয়ে নরওয়ে, প্রথমার্ধে ইরাকের বিপক্ষে ২–১

আন্দোলনকারীদের মুখপাত্র ফয়সাল ইব্রাহিম দাবি করেন, অধিকৃত পশ্চিম তীর ও সিরিয়ার কিছু ভূখণ্ডে ইসরায়েলি ফুটবল কার্যক্রম চললেও ফিফা তা উপেক্ষা করে যাচ্ছে। একই সঙ্গে গাজায় আটক ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিও জানান তারা।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত

এর আগে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগের পর পশ্চিম তীরে খেলা চালিয়ে যাওয়া ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত জানায় ফিফা। আন্তর্জাতিক আইনের জটিলতার কথা উল্লেখ করে সংস্থাটি নিজেদের অবস্থান ব্যাখ্যা করলেও মানবাধিকার কর্মী ও ফুটবল সমর্থকদের একাংশ এতে অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  যোগ করা সময়ে ইরেনকির গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ঘানার