ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো, সৎ ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে ভবিষ্যৎ উন্নয়নও টেকসই হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাজনীতিতে তৈরি হয়েছে নেতৃত্বের সংকট

আন্দালিব রহমান বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে।

এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও এখন রাজনীতিতে আসতে আগ্রহী নন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ‘ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের নিয়ে প্রশ্ন আছে’, শফিকুল ইসলাম মাসুদকে রাশেদ খাঁনের কটাক্ষ

মন্ত্রী বলেন, ‘এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে।’

উন্নয়ন টেকসই করতে দরকার যোগ্য নেতৃত্ব

রাজনীতির গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি হয় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফলও দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।’

তার মতে, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হলেও দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেটি নিশ্চিত করতে যোগ্য ও সৎ নেতৃত্ব অপরিহার্য।

তরুণদের রাজনীতিতে আনতে পরিবেশ তৈরির আহ্বান

মন্ত্রী বলেন, বরিশাল বিভাগের আশপাশের সব নির্বাচনী এলাকা ও জেলা থেকে মেধাবী ও ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। এজন্য রাজনীতিতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

আরও পড়ুনঃ  গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

বর্তমানে যারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের জন্য রাজনীতির পথ তৈরি করা বলেও উল্লেখ করেন তিনি।

তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে যুক্ত হতে পারেন।

আন্দালিব রহমান বলেন, ‘আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই এ বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।’

বরিশালের ঐতিহ্য ও সম্ভাবনা

বরিশালের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতার পরও বরিশাল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুনঃ  জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর, শারীরিক অবস্থার উন্নতি

শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো নেতার জন্ম এই অঞ্চলে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য ও ভালো নেতৃত্ব সামনে আসতে হবে।

বরিশালকে সত্যিকার অর্থে ‘স্বপ্নের নগরী’ ও ‘স্বপ্নের শহর’ হিসেবে গড়ে তুলতে হলে ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মেধাবী তরুণদের রাজনীতিতে আসার আহ্বান

তরুণদের ভবিষ্যৎ পেশা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সফটওয়্যার প্রকৌশলী হওয়া কিংবা বিদেশে যাওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি রাজনীতিতে এসে দেশ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা শুধু বরিশালের নয়, পুরো বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব নয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ১০:২৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো, সৎ ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে ভবিষ্যৎ উন্নয়নও টেকসই হবে না।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাজনীতিতে তৈরি হয়েছে নেতৃত্বের সংকট

আন্দালিব রহমান বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে।

এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও এখন রাজনীতিতে আসতে আগ্রহী নন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নানকের সম্পদ ও অর্থ পাচার নিয়ে গুরুতর অভিযোগ, মাসে যাচ্ছে বিপুল অর্থ

মন্ত্রী বলেন, ‘এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি, কোয়ালিটি ডেভেলপমেন্ট যদি আনতে হয়, তাহলে ভালো মানুষদের নেতৃত্বে আসতে হবে।’

উন্নয়ন টেকসই করতে দরকার যোগ্য নেতৃত্ব

রাজনীতির গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ভালো উপাদান থাকলেও দক্ষ বাবুর্চি না থাকলে যেমন ভালো খাবার তৈরি হয় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফলও দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে আমরা যে স্বপ্নের কথাই বলি না কেন, তা টেকসই হবে না।’

তার মতে, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হলেও দেশের এখন প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সেটি নিশ্চিত করতে যোগ্য ও সৎ নেতৃত্ব অপরিহার্য।

তরুণদের রাজনীতিতে আনতে পরিবেশ তৈরির আহ্বান

মন্ত্রী বলেন, বরিশাল বিভাগের আশপাশের সব নির্বাচনী এলাকা ও জেলা থেকে মেধাবী ও ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসতে উৎসাহিত করতে হবে। এজন্য রাজনীতিতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

আরও পড়ুনঃ  গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

বর্তমানে যারা রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের জন্য রাজনীতির পথ তৈরি করা বলেও উল্লেখ করেন তিনি।

তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে যুক্ত হতে পারেন।

আন্দালিব রহমান বলেন, ‘আমরা হয়তো অনেক কিছু তৈরি করে যেতে পারব, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করতে না পারলে সেগুলো ধরে রাখা সম্ভব হবে না। তাই এ বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।’

বরিশালের ঐতিহ্য ও সম্ভাবনা

বরিশালের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ফুটবল থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশাল ও এ অঞ্চলের মানুষ দেশের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতার পরও বরিশাল থেকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আরও পড়ুনঃ  ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি