ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মহলে জামায়াতের বিজয়ের সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা ও ‘হাইপ’ তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির পক্ষেই রায় দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সড়ক-বাঁধ রক্ষায় বিন্না ঘাস, গঠন হচ্ছে টেকনিক্যাল কমিটি

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল যে, অনেকেই মনে করেছিলেন জামায়াত বড় ধরনের সাফল্য পাবে। এমনকি আমাকেও অনেকে পরাজিত দেখেছিলেন। কিন্তু জনগণ ভুল করেনি। তারা বিএনপিকেই বেছে নিয়েছে। কারণ বিএনপি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।”

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি সব দল ও মতের মানুষকে নিয়ে জাতীয় পুনর্মিলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশকে কোনো রাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দেখতে চাননি।

আরও পড়ুনঃ  র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে হচ্ছে এসআরবি

বিএনপি মহাসচিব আরও বলেন, “বাংলাদেশ এখনো আধিপত্যবাদের বাইরে থেকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিশ্বদরবারে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান তুলে ধরেছিলেন।”

আরও পড়ুনঃ  ছয় মাসে মানুষের আস্থা ফেরাতে সরকার কাজ করেছে: আইনমন্ত্রী

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০২:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন মহলে জামায়াতের বিজয়ের সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা ও ‘হাইপ’ তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির পক্ষেই রায় দিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  শখের রঙিন মাছ চাষে মাসে লাখ টাকা আয় পটুয়াখালীর ইমনের

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে এমন পরিবেশ তৈরি করা হয়েছিল যে, অনেকেই মনে করেছিলেন জামায়াত বড় ধরনের সাফল্য পাবে। এমনকি আমাকেও অনেকে পরাজিত দেখেছিলেন। কিন্তু জনগণ ভুল করেনি। তারা বিএনপিকেই বেছে নিয়েছে। কারণ বিএনপি দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়।”

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় ঐক্য ও সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন। তিনি সব দল ও মতের মানুষকে নিয়ে জাতীয় পুনর্মিলনের উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশকে কোনো রাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দেখতে চাননি।

আরও পড়ুনঃ  বদলাচ্ছে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের

বিএনপি মহাসচিব আরও বলেন, “বাংলাদেশ এখনো আধিপত্যবাদের বাইরে থেকে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বিশ্বদরবারে বাংলাদেশের স্বতন্ত্র অবস্থান তুলে ধরেছিলেন।”

আরও পড়ুনঃ  সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার