ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভ্যাঙ্কুভারের রাতে ইতিহাস না অভিজ্ঞতা

ইতিহাসের দরজায় কড়া নাড়ার এক গুরুত্বপূর্ণ রাত। একদিকে বিশ্বকাপের অভিজ্ঞ দল সুইজারল্যান্ড, অন্যদিকে নিজেদের মাটিতে প্রথমবার নকআউট পর্বে ওঠার স্বপ্নে উজ্জীবিত কানাডা।

দুই দলই দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে মাঠে নামছে। গোল ব্যবধানে এগিয়ে থাকা কানাডার সামনে সমীকরণ তুলনামূলক সহজ—জয় কিংবা ড্র হলেই মিলতে পারে ইতিহাস গড়ার সুযোগ।

স্বাগতিক কানাডার বিশ্বকাপ শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতায়। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তারা কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। ৬-০ গোলের বিশাল জয়ে তারা তুলে নেয় নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়।

আরও পড়ুনঃ  এমবাপ্পেকে থামাতে ৩ গোলরক্ষক খেলানোর রসিকতা ইরাক কোচের

এই ম্যাচেই কানাডা গড়ে একাধিক রেকর্ড। এক ম্যাচে ছয় গোল করে তারা কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন নজির স্থাপন করে। পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে পাঁচের বেশি গোল করার কীর্তিও গড়ে।

তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খায় কানাডা। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইসমাইল কোনে গুরুতর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যান। দলের জন্য এটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন কোচ জেসি মার্শ।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে ১৬তম গোলে ইতিহাসের পাতায় কিলিয়ান এমবাপ্পে

আলফোনসো ডেভিস এখনও পুরোপুরি ফিট না হলেও অনুশীলনে ফিরেছেন। তার মাঠে নামা নিয়ে সিদ্ধান্ত হবে ম্যাচের আগে। অন্যদিকে সহ-অধিনায়ক স্টিফেন ইউস্তাকিওর শারীরিক অবস্থাও দুশ্চিন্তার বিষয়।

অন্যদিকে সুইজারল্যান্ড এসেছে আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে তারা দারুণ ছন্দে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা।

রক্ষণে তাদের দৃঢ়তা চোখে পড়ার মতো। শেষ পাঁচ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি সুইসরা। এই বিশ্বকাপে তাদের বিপক্ষে হওয়া দুই গোলই এসেছে নির্ধারিত সময় শেষে।

আরও পড়ুনঃ  টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

দুই দলের মুখোমুখি ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবার দেখা হয়েছে, ২০০২ সালে। সেই ম্যাচে কানাডা ৩-১ গোলে জয় পেয়েছিল।

এই ম্যাচে কানাডার ভরসা জনাথন ডেভিড, সাইল লারিন ও আলফোনসো ডেভিস। অন্যদিকে সুইজারল্যান্ডের মূল শক্তি গ্রানিত জাকা, মানুয়েল আকাঞ্জি ও ব্রিল এম্বোলো।

ভ্যাঙ্কুভারের আলোয় আজ একদিকে অপেক্ষা করছে ইতিহাসের হাতছানি, অন্যদিকে অভিজ্ঞতার কঠিন পরীক্ষা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

ভ্যাঙ্কুভারের রাতে ইতিহাস না অভিজ্ঞতা

আপডেটের সময়: ০৪:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইতিহাসের দরজায় কড়া নাড়ার এক গুরুত্বপূর্ণ রাত। একদিকে বিশ্বকাপের অভিজ্ঞ দল সুইজারল্যান্ড, অন্যদিকে নিজেদের মাটিতে প্রথমবার নকআউট পর্বে ওঠার স্বপ্নে উজ্জীবিত কানাডা।

দুই দলই দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে মাঠে নামছে। গোল ব্যবধানে এগিয়ে থাকা কানাডার সামনে সমীকরণ তুলনামূলক সহজ—জয় কিংবা ড্র হলেই মিলতে পারে ইতিহাস গড়ার সুযোগ।

স্বাগতিক কানাডার বিশ্বকাপ শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতায়। প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তারা কাতারের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। ৬-০ গোলের বিশাল জয়ে তারা তুলে নেয় নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে ১৬তম গোলে ইতিহাসের পাতায় কিলিয়ান এমবাপ্পে

এই ম্যাচেই কানাডা গড়ে একাধিক রেকর্ড। এক ম্যাচে ছয় গোল করে তারা কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন নজির স্থাপন করে। পাশাপাশি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে প্রথম দল হিসেবে বিশ্বকাপে এক ম্যাচে পাঁচের বেশি গোল করার কীর্তিও গড়ে।

তবে সেই জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খায় কানাডা। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইসমাইল কোনে গুরুতর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যান। দলের জন্য এটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন কোচ জেসি মার্শ।

আরও পড়ুনঃ  হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নকআউটে নরওয়ে

আলফোনসো ডেভিস এখনও পুরোপুরি ফিট না হলেও অনুশীলনে ফিরেছেন। তার মাঠে নামা নিয়ে সিদ্ধান্ত হবে ম্যাচের আগে। অন্যদিকে সহ-অধিনায়ক স্টিফেন ইউস্তাকিওর শারীরিক অবস্থাও দুশ্চিন্তার বিষয়।

অন্যদিকে সুইজারল্যান্ড এসেছে আত্মবিশ্বাস নিয়ে। প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে তারা দারুণ ছন্দে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা।

রক্ষণে তাদের দৃঢ়তা চোখে পড়ার মতো। শেষ পাঁচ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি সুইসরা। এই বিশ্বকাপে তাদের বিপক্ষে হওয়া দুই গোলই এসেছে নির্ধারিত সময় শেষে।

আরও পড়ুনঃ  ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’