ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মন্ত্রিসভায় নতুন মুখ, আসছে বড় পরিবর্তন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

“মন্ত্রিসভায় বড় পরিবর্তন, আজই হচ্ছে রদবদল ও সম্প্রসারণ”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার সময়ে মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ করা হচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, এবারের মন্ত্রিসভায় বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার পাশাপাশি জোটের নেতারাও যুক্ত হচ্ছেন। নতুন সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। তাদের জন্য তিন থেকে পাঁচটি গাড়ি, শপথের ফোল্ডার ও দাওয়াতপত্রসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মন্ত্রিসভায় নতুন করে স্থান পাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হবে।

আরও পড়ুনঃ  চা শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট দিলেন প্রধানমন্ত্রী

এ ছাড়া সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়া এবং দায়িত্ব পুনর্বণ্টনের মধ্য দিয়ে সরকারের ছয় মাস পূর্তিতে প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মন্ত্রিসভায় নতুন মুখ, আসছে বড় পরিবর্তন

আপডেটের সময়: ০৮:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

“মন্ত্রিসভায় বড় পরিবর্তন, আজই হচ্ছে রদবদল ও সম্প্রসারণ”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার সময়ে মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ করা হচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  প্রথম দিনেই সাড়া, বিআরটিসির ‘পিংক বাসে’ নারীদের অভিজ্ঞতা কেমন

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, এবারের মন্ত্রিসভায় বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার পাশাপাশি জোটের নেতারাও যুক্ত হচ্ছেন। নতুন সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। তাদের জন্য তিন থেকে পাঁচটি গাড়ি, শপথের ফোল্ডার ও দাওয়াতপত্রসহ অন্যান্য আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাব এল-মান্দেবে সৌদির ৮ তেলবাহী জাহাজে হামলার দাবি হুতিদের