এক মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার বিচারপতি মো. রেজাউল হক এ বিষয়ে ‘নো অর্ডার’ দেন। আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।
এর আগে ১৫ জুন হাইকোর্ট আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
পরবর্তীতে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করা হলে সর্বশেষ চেম্বার আদালত কোনো আদেশ দেননি, ফলে হাইকোর্টের জামিন বহাল থাকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রতিবেদকের নাম 


























