ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাছ উৎপাদন বাড়ানোর সঙ্গে মান ও নিরাপত্তায় জোর দিলেন কৃষিমন্ত্রী

দেশের মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত মাছের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই খাদ্যের মান ও নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করাই হতে হবে দেশের কৃষি ও মৎস্য খাতের অন্যতম প্রধান লক্ষ্য।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল সারিনায় ফিশটেক বিডি লিমিটেড আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি ও মৎস্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে মানসম্মত উৎপাদনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশে বর্তমানে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই। তবে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন এখনও বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়িয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বাড়াতে হবে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এই বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল করা সম্ভব হলে দেশের সামগ্রিক অর্থনীতিও দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হবে।
কৃষিতে উৎপাদন বাড়ানোর অন্যতম লক্ষ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা বলেও উল্লেখ করেন তিনি।
গবেষকদের প্রাকৃতিক ও পরিবেশবান্ধব সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধান বের করতে হবে। মানুষের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উৎপাদন পদ্ধতি গ্রহণ করা যাবে না।
কৃষিতে ক্ষতিকর পেস্টিসাইডের ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। মাটি, পানি ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পেস্টিসাইডের ব্যবহার থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, মাটি ও পানিদূষণ কমানোর কোনো বিকল্প নেই। দেশের মাটি ও পানিতে হেভি মেটালের উপস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে। পানিতে লেড ও আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান পাওয়ার পাশাপাশি চালেও হেভি মেটালের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে।
এসব ক্ষতিকর উপাদান মাটি, ভূগর্ভস্থ পানি, সার নাকি পেস্টিসাইড থেকে আসছে—তা চিহ্নিত করতে সরকার গবেষণা শুরু করেছে বলেও জানান তিনি।
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। তাই নদীর মিঠাপানি সেচের কাজে ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো বা বন্ধ করা যায় কি না, তা নিয়ে চিন্তা করতে হবে।
কৃষি বিষয়ে পড়াশোনা করা তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু চাকরি সৃষ্টি করা নয়; কৃষিতে শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন জন্না ভ্যান ডের লিন্ডেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফিশটেক বিডি লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রান্তিক পর্যায়ের খামারি এবং ফিশটেকের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে আধুনিক মৎস্য প্রযুক্তি, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি, বাস্তুতন্ত্র সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

মাছ উৎপাদন বাড়ানোর সঙ্গে মান ও নিরাপত্তায় জোর দিলেন কৃষিমন্ত্রী

আপডেটের সময়: ০৪:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

দেশের মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত মাছের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেছেন, উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই খাদ্যের মান ও নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করাই হতে হবে দেশের কৃষি ও মৎস্য খাতের অন্যতম প্রধান লক্ষ্য।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল সারিনায় ফিশটেক বিডি লিমিটেড আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি ও মৎস্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে মানসম্মত উৎপাদনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশে বর্তমানে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই। তবে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য উৎপাদন এখনও বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়িয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বাড়াতে হবে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এই বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল করা সম্ভব হলে দেশের সামগ্রিক অর্থনীতিও দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হবে।
কৃষিতে উৎপাদন বাড়ানোর অন্যতম লক্ষ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা বলেও উল্লেখ করেন তিনি।
গবেষকদের প্রাকৃতিক ও পরিবেশবান্ধব সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধান বের করতে হবে। মানুষের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উৎপাদন পদ্ধতি গ্রহণ করা যাবে না।
কৃষিতে ক্ষতিকর পেস্টিসাইডের ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। মাটি, পানি ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পেস্টিসাইডের ব্যবহার থেকে বেরিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, মাটি ও পানিদূষণ কমানোর কোনো বিকল্প নেই। দেশের মাটি ও পানিতে হেভি মেটালের উপস্থিতি উদ্বেগজনকভাবে বেড়েছে। পানিতে লেড ও আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান পাওয়ার পাশাপাশি চালেও হেভি মেটালের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে।
এসব ক্ষতিকর উপাদান মাটি, ভূগর্ভস্থ পানি, সার নাকি পেস্টিসাইড থেকে আসছে—তা চিহ্নিত করতে সরকার গবেষণা শুরু করেছে বলেও জানান তিনি।
ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। তাই নদীর মিঠাপানি সেচের কাজে ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো বা বন্ধ করা যায় কি না, তা নিয়ে চিন্তা করতে হবে।
কৃষি বিষয়ে পড়াশোনা করা তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু চাকরি সৃষ্টি করা নয়; কৃষিতে শিক্ষিত তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন জন্না ভ্যান ডের লিন্ডেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফিশটেক বিডি লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রান্তিক পর্যায়ের খামারি এবং ফিশটেকের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে আধুনিক মৎস্য প্রযুক্তি, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি, বাস্তুতন্ত্র সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

আরও পড়ুনঃ  জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার