ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাত্র দেড় ফুট জমি নিয়ে সংঘর্ষ, বিহারে ২ জনকে পিটিয়ে হত্যা

ভারতের বিহার রাজ্যে মাত্র দেড় ফুট জমির বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০–১২ জন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ভোজপুর জেলার চরপোখরি থানার মাদাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

নিহতরা হলেন ৩০ বছর বয়সী রাধেশ্যাম সিং এবং ৭২ বছর বয়সী রাজনাথ সিং। তারা উভয়েই গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট জমির টুকরো নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এক পক্ষ ওই জমিতে ইটের কাঠামো নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি ও লোহার রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  ইমরান খানকে মুক্তি দিতে পাকিস্তানে গোপন আলোচনা?

হামলায় নিহতদের মাথা, বুক ও গলায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় কয়েকজন নারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত রাধেশ্যাম সিংয়ের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, সরকারি জরিপ অনুযায়ী জমি মেপে তারা নির্মাণ কাজ করছিলেন, তখনই তাদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের চাঙ্গা তেলের বাজার, বেড়েছে বিশ্ববাজারে দাম

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরা সদর হাসপাতালে পাঠায়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে আরা শহরে ভর্তি করা হয়েছে।

ভোজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, পুরোনো জমি বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

মাত্র দেড় ফুট জমি নিয়ে সংঘর্ষ, বিহারে ২ জনকে পিটিয়ে হত্যা

আপডেটের সময়: ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ভারতের বিহার রাজ্যে মাত্র দেড় ফুট জমির বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০–১২ জন।

স্থানীয় সময় শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ভোজপুর জেলার চরপোখরি থানার মাদাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

নিহতরা হলেন ৩০ বছর বয়সী রাধেশ্যাম সিং এবং ৭২ বছর বয়সী রাজনাথ সিং। তারা উভয়েই গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের চাঙ্গা তেলের বাজার, বেড়েছে বিশ্ববাজারে দাম

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছোট জমির টুকরো নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এক পক্ষ ওই জমিতে ইটের কাঠামো নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি ও লোহার রড নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় নিহত ১৪, বাস্তুচ্যুত হাজারো মানুষ