ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাদকের মতো উগ্রবাদ ও মৌলবাদ নির্মূলে সরকারের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকার শুধু মাদকের বিরুদ্ধেই নয়, উগ্রবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে। একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ে তুলতেই এসব অপশক্তি নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ভিসা প্রতারণা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

মন্ত্রী বলেন, এমন একটি সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম হাতে নিয়েছে।

আরও পড়ুনঃ  গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, নজরুলসংগীতের পাশাপাশি লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালি ও অন্যান্য লোকসংগীতের চর্চা সারা বছর অব্যাহত রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। এসব সংগীতকে জনপ্রিয় করতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন করা হবে।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে সরকার কাজ করছে, যাতে বিশ্বের মানুষ বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতি ও খেলাধুলার চর্চা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাছ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও শিল্পচর্চা আরও বিস্তারে বিভিন্ন পরামর্শও শোনেন সংস্কৃতিমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাদকের মতো উগ্রবাদ ও মৌলবাদ নির্মূলে সরকারের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী

আপডেটের সময়: ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সরকার শুধু মাদকের বিরুদ্ধেই নয়, উগ্রবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছে। একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গড়ে তুলতেই এসব অপশক্তি নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

মন্ত্রী বলেন, এমন একটি সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবেন। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম হাতে নিয়েছে।

আরও পড়ুনঃ  ভিসা প্রতারণা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

তিনি আরও বলেন, নজরুলসংগীতের পাশাপাশি লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালি ও অন্যান্য লোকসংগীতের চর্চা সারা বছর অব্যাহত রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। এসব সংগীতকে জনপ্রিয় করতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন করা হবে।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলা সংস্কৃতিকে বিশ্বদরবারে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে সরকার কাজ করছে, যাতে বিশ্বের মানুষ বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়। এ লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতি ও খেলাধুলার চর্চা আরও জোরদারের নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  রোমে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট