ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মার্তিনেজকে দলে নিতে চেয়েও পারেনি জুভেন্টাস

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অ্যাস্টন ভিলার সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছাতে না পারায় এই ট্রান্সফার থেকে সরে এসেছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি। খবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টস

ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও অ্যাস্টন ভিলার নির্ধারিত ট্রান্সফার ফি মেনে নিতে রাজি হয়নি জুভেন্টাস। ফলে আপাতত বার্মিংহামের ক্লাবেই থাকছেন কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

আরও পড়ুনঃ  এসএসসি পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

এটি অবশ্য প্রথমবার নয়, যখন মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে জোরালো গুঞ্জন উঠেছে। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। সেই দৃশ্যের পর থেকেই ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে পরবর্তীতে এমন কোনো প্রস্তাব আসেনি, যা অ্যাস্টন ভিলা ও মার্তিনেজ—উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য ছিল।

আরও পড়ুনঃ  ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সব্বির মোস্তফা খান

২০২০ সালে আর্সেনাল থেকে প্রায় ১৭ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। আর্সেনালে দীর্ঘ সময় ধারে বিভিন্ন ক্লাবে খেললেও ভিলায় যোগ দেওয়ার পর নিজেকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি ক্লাবটির আস্থার প্রতীক হয়ে ওঠেন।

আরও পড়ুনঃ  শক্তিশালী ভূমিকম্পে ইতালির নেপলসে ব্যাপক ক্ষয়ক্ষতি

বর্তমানে ট্রান্সফার নিয়ে অনিশ্চয়তা থাকলেও ছুটিতে রয়েছেন মার্তিনেজ। কয়েক সপ্তাহ আগেই স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হয়ে খেলেছেন তিনি। ছুটি শেষে আবারও অ্যাস্টন ভিলার অনুশীলনে যোগ দেবেন। নতুন মৌসুমেও তিনিই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্তিনেজকে দলে নিতে চেয়েও পারেনি জুভেন্টাস

আপডেটের সময়: ০৫:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে দলে ভেড়ানোর পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। অ্যাস্টন ভিলার সঙ্গে আর্থিক সমঝোতায় পৌঁছাতে না পারায় এই ট্রান্সফার থেকে সরে এসেছে ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি। খবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টস

ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও অ্যাস্টন ভিলার নির্ধারিত ট্রান্সফার ফি মেনে নিতে রাজি হয়নি জুভেন্টাস। ফলে আপাতত বার্মিংহামের ক্লাবেই থাকছেন কাতার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ