ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২৭ সময় দেখুন

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে হবে ওমরাহ পালনের পারমিট।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

আরও পড়ুনঃ  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশের পাশে কাতার, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি আরও সহজ ও সুশৃঙ্খল করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

আরও পড়ুনঃ  বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

এ ছাড়া প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপ থেকে ওমরাহ পারমিট নিতে হবে। পারমিটে উল্লেখ করা তারিখ সার্ভিস প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

প্রথমবার ওমরাহ পালনে যা করতে হবে

প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে যাওয়ার আগে ভ্রমণকারীর যোগ্যতাও যাচাই করা হবে।

সৌদি আরবে পৌঁছানোর পর ভ্রমণকারীর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময়ও সেই তথ্য হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের সম্মিলিত অবস্থানসীমার কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

আরও পড়ুনঃ  প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের সংঘর্ষ

অর্থাৎ, এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা হাতে থাকলেও পরবর্তী সফরে সরাসরি সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকছে না। প্রতিবার ওমরাহ পালনের পরিকল্পনা করলে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং নতুন করে ওমরাহ পারমিট নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে অন্যান্য প্রযোজ্য যোগ্যতা ও নিয়মও যথাযথভাবে মেনে চলতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও মানতে হবে নতুন শর্ত

আপডেটের সময়: ০৯:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই প্রতিবার সৌদি আরবে প্রবেশ করা যাবে না। দেশটিতে প্রবেশের আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রোববার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে নুসুক অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে হবে ওমরাহ পালনের পারমিট।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।

আরও পড়ুনঃ  ৯০০ কর্মী ছাঁটাই করে আলোচনায় আসা সিইও এবার নিজেই চাকরিচ্যুত

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি আরও সহজ ও সুশৃঙ্খল করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে।

প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমা অতিক্রম করতে পারবে না।

আরও পড়ুনঃ  কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন