ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির কুমিল্লায় লুট হওয়া পুলিশের শটগানসহ ২ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ ৪ লাখ কৃষকের জেলায় টিএসপি মাত্র ১ হাজার ৪৫ টন, সার বরাদ্দ বাড়ানোর দাবি এনবিআরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৬ অতিরিক্ত কর কমিশনার ‘আয়নাঘর’ আর নয়, গুমের প্রতিটি অপরাধীর বিচার হবে: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৭৫২, নিখোঁজ আড়াই হাজারের বেশি থার্ড টার্মিনাল চালু হলেই দ্বিগুণ হবে শাহজালালের আয়, সিন্ডিকেট ঠেকাতে কঠোর সরকার ই-রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, থাকবে লাইসেন্স-ফিটনেসের বাধ্যবাধকতা খাদ্যগুদামে অনিয়ম ঠেকাতে কঠোর সরকার, ভাঙা হবে সিন্ডিকেট: খাদ্যমন্ত্রী যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিরসরাইয়ে এলইডি কারখানায় ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ

দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ এলইডি পণ্য তৈরির কারখানা স্থাপন করবে ইকোলাইট (প্রাইভেট) লিমিটেড। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি প্রায় ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

কারখানাটিতে বছরে প্রায় ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইট ও বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব পণ্য মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

আরও পড়ুনঃ  কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ

নতুন এই প্রকল্পে ৩০৬ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বেপজা ও ইকোলাইটের মধ্যে এ সংক্রান্ত বিনিয়োগ চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইকোলাইটের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অভিনয় থেকে দূরে পপি, ‘সুন্দরভাবে বাঁচতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই’

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতেও বিনিয়োগ বাড়াতে কাজ করছে বেপজা। এলইডি পণ্য উৎপাদনের মতো প্রযুক্তিনির্ভর শিল্প যুক্ত হওয়ায় বেপজার রপ্তানি পণ্যের তালিকা আরও বৈচিত্র্যময় হবে।

আরও পড়ুনঃ  ডেমরায় বিএনপি নেতার বাড়িতে ভোরে গুলিবর্ষণ, আতঙ্ক

বেপজা কর্তৃপক্ষের আশা, নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশে প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিক পণ্য উৎপাদনের সুযোগ বাড়বে। একই সঙ্গে রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে বিদেশি ক্রেতাদের আস্থাও আরও শক্তিশালী হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানের ঘাঁটি থেকে ইরানে হামলা, টোকিওকে জবাবদিহির আওতায় আনার দাবি আরাগচির

মিরসরাইয়ে এলইডি কারখানায় ১৬ মিলিয়ন ডলার বিনিয়োগ

আপডেটের সময়: ০১:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ এলইডি পণ্য তৈরির কারখানা স্থাপন করবে ইকোলাইট (প্রাইভেট) লিমিটেড। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি প্রায় ১৫ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

কারখানাটিতে বছরে প্রায় ৬০ লাখ পিস এলইডি বাল্ব, ডেকোরেটিভ লাইট ও বিভিন্ন ধরনের ল্যাম্প উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব পণ্য মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

আরও পড়ুনঃ  লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট

নতুন এই প্রকল্পে ৩০৬ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বেপজা ও ইকোলাইটের মধ্যে এ সংক্রান্ত বিনিয়োগ চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং ইকোলাইটের ব্যবস্থাপনা পরিচালক মো. সোলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায়, শিগগিরই শুরু হচ্ছে দুই সংলাপ