ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাবা-মায়ের বাড়িতে ছেলের সংসার, জরাজীর্ণ ঘরে আশ্রয় ৮০ বছরের মায়ের তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া স্বাস্থ্য খাতের ১৬ হাজার কোটি টাকার টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে টহল জাহাজ দেবে জাপান চুল কাটার টাকা নিয়ে বিরোধ, ভালুকায় সেলুন ব্যবসায়ীকে হত্যা পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ চাকরির লক্ষ্য, ৪ মাসে এআই নীতিমালা ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী ও মরদেহ নিয়ে চরম ভোগান্তি শিক্ষিকার ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর মামলা, ইউপি চেয়ারম্যানসহ দুজন কারাগারে এমবাপ্পেকে ঘিরে বিতর্ক, চীনা দর্শকদের কাছে লা লিগার দুঃখ প্রকাশ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুক্তির দুই দিনেই কোটি ভিউ, অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস

ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘ভালো আছো তো?’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

দুই দিন আগে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে এক কোটি। পাশাপাশি নাটকটিতে এসেছে লক্ষাধিক লাইক ও হাজারো মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নাটক ও সিনেমাবিষয়ক পেজ এবং গ্রুপেও এটি নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  একই চরিত্রে বিরক্ত সাদিয়া আয়মান, নাটক কমিয়ে ঝুঁকছেন নতুন গল্পে

গল্প ও উপস্থাপনেই মুগ্ধ দর্শক

অপূর্ব ও নীহা এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। সেসব কাজও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। তবে নতুন নাটক ‘ভালো আছো তো?’ মুক্তির পর অল্প সময়েই ভিউয়ের মাইলফলক ছুঁয়ে নতুন করে আলোচনায় এসেছে এই জুটি।

নাটকটির ইউটিউব মন্তব্যে অধিকাংশ দর্শকই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। গল্পের চমকপ্রদ সূচনা, ধীরে ধীরে কাহিনির গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগঘন উপস্থাপন এবং দৃশ্যায়নের প্রশংসা করছেন অনেকে। নাটকটির শেষ দৃশ্যও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

আরও পড়ুনঃ  সুখবর দিলেন মৌসুমী, দেশে ফেরার অপেক্ষায় ভক্তরা

সাফল্যে নির্মাতার কৃতজ্ঞতা

নাটকটির সাফল্য নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছেন তিনি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তি তাঁকে আনন্দিত করে। এই সাফল্যকে নিজের একার অর্জন মনে করেন না তিনি; প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন।

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ নাটকটির পুরো দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সিএমভি নিয়মিত রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরির চেষ্টা করছে। এ ধরনের সাফল্য ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা জোগায়।

আরও পড়ুনঃ  মগবাজারে গাড়িতে গুলি, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আসিফ আকবরের মামলা

নাটকটিতে অপূর্ব ও নীহার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্তসহ অনেকে।

এ ছাড়া নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’-এর কথা লিখেছেন আহমেদ রিজভী। সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাবা-মায়ের বাড়িতে ছেলের সংসার, জরাজীর্ণ ঘরে আশ্রয় ৮০ বছরের মায়ের

মুক্তির দুই দিনেই কোটি ভিউ, অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস

আপডেটের সময়: ০৭:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ইউটিউবে মুক্তির মাত্র দুই দিনেই এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘ভালো আছো তো?’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

দুই দিন আগে সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। এরই মধ্যে ভিউ ছাড়িয়েছে এক কোটি। পাশাপাশি নাটকটিতে এসেছে লক্ষাধিক লাইক ও হাজারো মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নাটক ও সিনেমাবিষয়ক পেজ এবং গ্রুপেও এটি নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  পরীমনির জন্য বিমানে শিউলি ফুল, রহস্য ভাঙলেন অভিনেত্রী নিজেই

গল্প ও উপস্থাপনেই মুগ্ধ দর্শক

অপূর্ব ও নীহা এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। সেসব কাজও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। তবে নতুন নাটক ‘ভালো আছো তো?’ মুক্তির পর অল্প সময়েই ভিউয়ের মাইলফলক ছুঁয়ে নতুন করে আলোচনায় এসেছে এই জুটি।

নাটকটির ইউটিউব মন্তব্যে অধিকাংশ দর্শকই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। গল্পের চমকপ্রদ সূচনা, ধীরে ধীরে কাহিনির গভীরে প্রবেশ, সাবলীল সংলাপ, আবেগঘন উপস্থাপন এবং দৃশ্যায়নের প্রশংসা করছেন অনেকে। নাটকটির শেষ দৃশ্যও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

আরও পড়ুনঃ  তোমাকে নিয়ে আমি গর্বিত: অর্চিতা স্পর্শিয়া

সাফল্যে নির্মাতার কৃতজ্ঞতা

নাটকটির সাফল্য নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, সব সময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছেন তিনি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তি তাঁকে আনন্দিত করে। এই সাফল্যকে নিজের একার অর্জন মনে করেন না তিনি; প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন।

সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ নাটকটির পুরো দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সিএমভি নিয়মিত রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরির চেষ্টা করছে। এ ধরনের সাফল্য ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা জোগায়।

আরও পড়ুনঃ  ৫৩ বছরেও সুস্থ জীবনযাপনে মনোযোগী মালাইকা, প্রতিদিনের রুটিনে যা রাখেন