ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকার মরদেহ উদ্ধার অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান খারগ দ্বীপে আবারও ট্যাংকারে অপরিশোধিত তেল তুলছে ইরান ইমাম-মুয়াজ্জিন-সেবায়েতদের সম্মানি বিতরণ করবেন প্রধানমন্ত্রী কিস্তির টাকা নিয়ে বিরোধ, শ্রীপুরে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী হরমুজ ঘিরে নতুন কৌশল যুক্তরাষ্ট্রের, ইরানের ওপর বাড়ছে অর্থনৈতিক চাপ পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মে মাসে মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ, পৌঁছাল ৯.৪২ শতাংশে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে পণ্যের দাম বাড়ায় দেশে মে মাসে মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা এপ্রিলে ছিল ৯.০৪ শতাংশ।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন

এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক মাসের ব্যবধানে এটি ০.৩৮ শতাংশীয় পয়েন্ট বেড়েছে, যেখানে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

খাদ্যপণ্যের ক্ষেত্রে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৬ শতাংশে পৌঁছেছে, যা এপ্রিলে ছিল ৮.৩৯ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯.৫৭ শতাংশ থেকে বেড়ে ৯.৭১ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের ব্যাখ্যা অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি মানে হলো—গত বছরের একই সময়ে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, চলতি বছরের মে মাসে তা কিনতে খরচ হয়েছে ১০৯ টাকা ৪২ পয়সা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশে পৌঁছেছিল, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল। এরপর কিছুটা ওঠানামার পর আবার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজীপুরে গরুবাহী ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩

মে মাসে মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ, পৌঁছাল ৯.৪২ শতাংশে

আপডেটের সময়: ০৭:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে পণ্যের দাম বাড়ায় দেশে মে মাসে মূল্যস্ফীতি ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা গেছে, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা এপ্রিলে ছিল ৯.০৪ শতাংশ।

আরও পড়ুনঃ  প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম

এর ফলে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক মাসের ব্যবধানে এটি ০.৩৮ শতাংশীয় পয়েন্ট বেড়েছে, যেখানে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে দামের ঊর্ধ্বগতি দেখা গেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

খাদ্যপণ্যের ক্ষেত্রে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.০৬ শতাংশে পৌঁছেছে, যা এপ্রিলে ছিল ৮.৩৯ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৯.৫৭ শতাংশ থেকে বেড়ে ৯.৭১ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের ব্যাখ্যা অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি মানে হলো—গত বছরের একই সময়ে যে পণ্য বা সেবা ১০০ টাকায় পাওয়া যেত, চলতি বছরের মে মাসে তা কিনতে খরচ হয়েছে ১০৯ টাকা ৪২ পয়সা।

আরও পড়ুনঃ  সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশে পৌঁছেছিল, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ ছিল। এরপর কিছুটা ওঠানামার পর আবার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।