ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

  • Arif
  • আপডেটের সময়: ০২:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে চার বছরের দীর্ঘ চুক্তি হলেও ক্লাবের আকাশি-নীল জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সাকুল্যে মাত্র এক ম্যাচ। তাতে অবশ্য আটকে থাকেনি তার ফুটবল সফর।

সিটিজেনদের চুক্তিভুক্ত হওয়ার পর জার্মানি ও স্পেনের ক্লাবে ধারের মেয়াদ কাটিয়ে এবার পর্তুগালে পাড়ি জমালেন ক্লাউদিও এচেভেরি। ধারে খেলার নতুন চুক্তিতে এই পর্তুগিজ পরাশক্তি বেনফিকায় যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।
চুক্তির আনুষ্ঠানিকতা সারতে ইতোমধ্যে লিসবনে পা রেখেছেন এচেভেরি। পর্তুগিজ ক্লাবে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন সিটির দুই বড় তারকা রুবেন দিয়াজ ও বার্নার্দো সিলভা।

আরও পড়ুনঃ  উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

এই সাবেক দুই বেনফিকা তারকার পরামর্শেই ক্লাবে নাম লেখাতে উদ্বুদ্ধ হয়েছেন এচেভেরি। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র দেওয়া তথ্য অনুযায়ী, তরুণ এই প্রতিভাকে পরবর্তীতে পুরোপুরি কিনে নেওয়ার (বাইআউট) পথও খোলা রেখেছে পর্তুগিজ ক্লাবটি।
২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ম্যানসিটিতে পা রেখেছিলেন এচেভেরি। তবে ইতিহাদ স্টেডিয়ামের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জায়গা না পেয়ে ধারে খেলতে যান বেয়ার লেভারকুসেন ও জিরোনা এফসিতে।

আরও পড়ুনঃ  ‘ড. ইউনূসের সময়ে ৩টি সিদ্ধান্তে সংকট তৈরি হয়েছে, ২ লাখ কোটি টাকা লুটের অভিযোগ’: তারেক রহমান

কিন্তু তিন ক্লাবের কোথাও একাদশে নিয়মিত সুযোগ মেলেনি তার। এবার অবশ্য বেনফিকার মার্কো সিলভার ট্যাকটিক্যাল ছকে বড় ভূমিকা পেতে পারেন এই উদীয়মান তারকা। গুঞ্জন চলছে, ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হচ্ছে তার গায়ে।
২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষ গোলদাতা (৫ গোল, ৩ অ্যাসিস্ট) হয়ে বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছিলেন এচেভেরি। এরপর একই বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এক স্মরণীয় হ্যাটট্রিক করে পান আকাশছোঁয়া খ্যাতি।

আরও পড়ুনঃ  কক্সবাজার ভ্রমণ শেষে আর ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কাদের-সাদ্দামসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের রায় আগামী সপ্তাহে

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

আপডেটের সময়: ০২:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে চার বছরের দীর্ঘ চুক্তি হলেও ক্লাবের আকাশি-নীল জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সাকুল্যে মাত্র এক ম্যাচ। তাতে অবশ্য আটকে থাকেনি তার ফুটবল সফর।

সিটিজেনদের চুক্তিভুক্ত হওয়ার পর জার্মানি ও স্পেনের ক্লাবে ধারের মেয়াদ কাটিয়ে এবার পর্তুগালে পাড়ি জমালেন ক্লাউদিও এচেভেরি। ধারে খেলার নতুন চুক্তিতে এই পর্তুগিজ পরাশক্তি বেনফিকায় যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।
চুক্তির আনুষ্ঠানিকতা সারতে ইতোমধ্যে লিসবনে পা রেখেছেন এচেভেরি। পর্তুগিজ ক্লাবে আসার পেছনে বড় ভূমিকা রেখেছেন সিটির দুই বড় তারকা রুবেন দিয়াজ ও বার্নার্দো সিলভা।

আরও পড়ুনঃ  উত্তরায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

এই সাবেক দুই বেনফিকা তারকার পরামর্শেই ক্লাবে নাম লেখাতে উদ্বুদ্ধ হয়েছেন এচেভেরি। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র দেওয়া তথ্য অনুযায়ী, তরুণ এই প্রতিভাকে পরবর্তীতে পুরোপুরি কিনে নেওয়ার (বাইআউট) পথও খোলা রেখেছে পর্তুগিজ ক্লাবটি।
২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ম্যানসিটিতে পা রেখেছিলেন এচেভেরি। তবে ইতিহাদ স্টেডিয়ামের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জায়গা না পেয়ে ধারে খেলতে যান বেয়ার লেভারকুসেন ও জিরোনা এফসিতে।

আরও পড়ুনঃ  ছাদে সৌরবিদ্যুৎ বসালে মিলবে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা

কিন্তু তিন ক্লাবের কোথাও একাদশে নিয়মিত সুযোগ মেলেনি তার। এবার অবশ্য বেনফিকার মার্কো সিলভার ট্যাকটিক্যাল ছকে বড় ভূমিকা পেতে পারেন এই উদীয়মান তারকা। গুঞ্জন চলছে, ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি তুলে দেওয়া হচ্ছে তার গায়ে।
২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষ গোলদাতা (৫ গোল, ৩ অ্যাসিস্ট) হয়ে বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছিলেন এচেভেরি। এরপর একই বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এক স্মরণীয় হ্যাটট্রিক করে পান আকাশছোঁয়া খ্যাতি।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ডুবল রা মে ক হাসপাতালের সামনের সড়ক, দুর্ভোগে রোগী-স্বজন