ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী হজের বিমান ভাড়া কমেছে, ২০২৩ সালের অতিরিক্ত টাকা তদন্তের দাবি ধর্মমন্ত্রীর এজলাসে প্রধান বিচারপতি ও ব্যারিস্টার খোকনের মধ্যে যা ঘটেছিল, জানালেন অ্যাটর্নি জেনারেল সংসারের কাজ ভাগ করে নেন শ্রেয়া-শিলাদিত্য, সুখী দাম্পত্যের রহস্য জানালেন গায়িকা গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘অন্তর্বর্তী সরকারের চেয়েও দেশকে খারাপ দিকে নিচ্ছে বর্তমান সরকার’ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের ডেঙ্গু ঠেকাতে তিন মাসের বিশেষ অভিযান, শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, একদিনে ৯ মৃত্যু ও ১,৫৭১ রোগী হাসপাতালে ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেলে স্ত্রীর ‘অনুমতি’ লাগবে নেহরার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে নিহত ১, আহত ১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের সরদার গলিতে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি সেখানে গুলি চালান। নিহত ব্যক্তির নাম সাগর খান ইমরান। তার বয়স আনুমানিক ৪০ বছর। আহত হয়েছেন ৩২ বছর বয়সী বিদ্যুৎ জাকারিয়া।

আরও পড়ুনঃ  বিমানে সহযাত্রীকে হামলার অভিযোগ, ডাক্ট টেপে সিটে বাঁধা হলো যাত্রী

‘ইমরান দৌড় দিবি না’ বলে গুলি

আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬-৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি এসে ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় তার হাত ও পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ ইমরানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্যারেজের সামনে বসে ছিলেন দুজন

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তাদের রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। ঘটনার সময় রাতে গ্যারেজের সামনে ইমরান ও তার স্বামী জাকারিয়া বসে ছিলেন।

আরও পড়ুনঃ  শাবনূরের সঙ্গে বারবিকিউ পার্টিতে তাসকিন

এ সময় চারটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ৭-৮ জন ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।

হাসপাতালে একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৫১৯ জন

তিনি আরও জানান, আহত জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

তদন্ত শুরু করেছে পুলিশ

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাকিব জানান, গুলিতে হতাহতের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

যাত্রাবাড়ীতে হেলমেটধারীদের গুলিতে নিহত ১, আহত ১

আপডেটের সময়: ০৮:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরের সরদার গলিতে গুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি সেখানে গুলি চালান। নিহত ব্যক্তির নাম সাগর খান ইমরান। তার বয়স আনুমানিক ৪০ বছর। আহত হয়েছেন ৩২ বছর বয়সী বিদ্যুৎ জাকারিয়া।

আরও পড়ুনঃ  সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক

‘ইমরান দৌড় দিবি না’ বলে গুলি

আহত জাকারিয়া জানান, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬-৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি এসে ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এ সময় তার হাত ও পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ ইমরানকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্যারেজের সামনে বসে ছিলেন দুজন

জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তাদের রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। ঘটনার সময় রাতে গ্যারেজের সামনে ইমরান ও তার স্বামী জাকারিয়া বসে ছিলেন।

আরও পড়ুনঃ  মির্জা আব্বাসের স্ট্রোকের পেছনে পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণ দায়ী: রাশেদ খান