ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৫০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক

নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচনার পর এ বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর করতে বৈরুত ও তেলআবিবের মধ্যে যৌথ সমঝোতা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে হিজবুল্লাহ তাদের সদস্যদের সরিয়ে নেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লেবাননের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

এতে আরও বলা হয়, সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে কাজ করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। পরবর্তীতে মার্চ মাসে দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালায়।

আরও পড়ুনঃ  পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে লেবাননে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই নতুন এই যুদ্ধবিরতি চুক্তি এলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইসরায়েল

আপডেটের সময়: ০৮:৫৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচনার পর এ বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট)।

বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকর করতে বৈরুত ও তেলআবিবের মধ্যে যৌথ সমঝোতা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে হিজবুল্লাহ তাদের সদস্যদের সরিয়ে নেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লেবাননের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

আরও পড়ুনঃ  চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

এতে আরও বলা হয়, সীমান্ত অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংঘাতের পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে কাজ করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। পরবর্তীতে মার্চ মাসে দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর জবাবে হিজবুল্লাহও পাল্টা হামলা চালায়।

আরও পড়ুনঃ  রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে তদন্তে ৪ সংস্থা