ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের প্রতিবেদন সরানো নিয়ে সংসদে প্রশ্ন, ‘মত প্রকাশের স্বাধীনতা কি চাপে?’ নারী উদ্যোক্তাকে পুলিশের সামনে মারধর: তদন্ত কমিটির বাজার পরিদর্শন ‘চির বিদায় পৃথিবী’ পোস্টের ১৯ ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু সৌদি আরবে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ অপতথ্য ঠেকাতে স্বয়ংক্রিয় ফ্যাক্টচেকিং প্রকল্প নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে তথ্যনির্ভর গবেষণার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তার সুইমিংপুলে বৃষ্টিতে ডুবল রা মে ক হাসপাতালের সামনের সড়ক, দুর্ভোগে রোগী-স্বজন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,০৯৭ ভোলায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা তথ্যমন্ত্রী পার্থের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে জেলগেটে দুই দিনে মোট ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জিন্নাত আলীসহ দুজন ডিবি সদস্য কারাগারের হাজতি-কয়েদি শাখার ইনচার্জ ডেপুটি জেলার একরামুল হকের উপস্থিতিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুনঃ  ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি ঠেকানোর ঘোষণা

জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের যে অনুমতি পাওয়া গিয়েছিল, বুধবার ছিল তার শেষ দিন। তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ  ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, AQI ১১৭

তোফায়েল আহমেদ বলেন, ‘তদন্তের প্রয়োজনে যতটুকু গভীরে যাওয়া লাগে, আমরা ততটুকু গভীরেই যাব। মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে যা যা করা প্রয়োজন, সবই করা হবে।’

যেভাবে ঘটে চার হত্যাকাণ্ড

গত ২১ আগস্ট ভোররাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী।

পরদিন ২২ আগস্ট রাত ১১টা থেকে ২৩ আগস্ট ভোর ৫টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ইরানের দাবি, হামলায় ২০০টির বেশি শত্রু বিমান ধ্বংস

এ ঘটনায় ২৩ আগস্ট সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে ২৫ আগস্ট সীমান্ত ও বিদ্যুৎ নামে আরও দুই ব্যক্তি আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে তদন্ত সংস্থা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণমাধ্যমের প্রতিবেদন সরানো নিয়ে সংসদে প্রশ্ন, ‘মত প্রকাশের স্বাধীনতা কি চাপে?’

রংপুরের চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে দুই দিনে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

আপডেটের সময়: ০৬:৫৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে জেলগেটে দুই দিনে মোট ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একইভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জিন্নাত আলীসহ দুজন ডিবি সদস্য কারাগারের হাজতি-কয়েদি শাখার ইনচার্জ ডেপুটি জেলার একরামুল হকের উপস্থিতিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুনঃ  সয়াবিন তেলের দাম বাড়ল

জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের যে অনুমতি পাওয়া গিয়েছিল, বুধবার ছিল তার শেষ দিন। তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রার দাম কত?

তোফায়েল আহমেদ বলেন, ‘তদন্তের প্রয়োজনে যতটুকু গভীরে যাওয়া লাগে, আমরা ততটুকু গভীরেই যাব। মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে যা যা করা প্রয়োজন, সবই করা হবে।’

যেভাবে ঘটে চার হত্যাকাণ্ড

গত ২১ আগস্ট ভোররাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী।

পরদিন ২২ আগস্ট রাত ১১টা থেকে ২৩ আগস্ট ভোর ৫টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার