ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ প্রায় দুই বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে বাবর আজম মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাদীকে হুমকি, ‘শাহরানকেও হত্যা করা হবে’ আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী মিশরে শ্রমিকবাহী দুই পিকআপের সংঘর্ষ, নিহত ১৮ বিএনপিকে ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ কাঠামোয় পরিণত হওয়ার অভিযোগ পাটওয়ারীর মার্কিন রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহত শুটিংয়ের সময় হঠাৎ নাকে পরা নথ গিলে ফেললেন শেহনাজ গিল মহেশখালীতে এলএনজি সরবরাহে বড় ধাক্কা, চট্টগ্রামে ৪০ শতাংশ গ্যাস ঘাটতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় ওই অঞ্চলের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রংপুরের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার বিষয়টি তারা মেনে নেবে না। জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের পরিণতি ভালো হবে না।

আরও পড়ুনঃ  সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

তিনি আরও বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে টিকে থাকা কঠিন হবে। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের তরুণরা এখন প্রতিবাদ করতে শিখেছে। বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় যাওয়ার পর জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। যারা আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন ‘না’ বলছেন, জনগণের রায় অগ্রাহ্য করলে তারাও একসময় রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত হবেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

দেশের বিভিন্ন স্থানে চুরি, দুর্নীতি ও লুটপাট চলছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে একবার নয়, শতবার রাজপথে নামবেন।

সম্প্রতি দুই শিবির কর্মী হত্যার প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক, তারা তা চান না। তিনি সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান

সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ। এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি এবং গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ স্থানীয় নেতারা।

জনসভায় যোগ দেওয়ার আগে ডা. শফিকুর রহমান শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাদের কবর জিয়ারত করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৮:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

জামায়াতে ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় ওই অঞ্চলের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, রংপুরের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার বিষয়টি তারা মেনে নেবে না। জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের পরিণতি ভালো হবে না।

আরও পড়ুনঃ  সৌদির মরুভূমিতে ফিরল হারিয়ে যাওয়া অনাগার, জন্ম নিল শত বছর পর প্রথম শাবক

তিনি আরও বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে টিকে থাকা কঠিন হবে। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের তরুণরা এখন প্রতিবাদ করতে শিখেছে। বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় যাওয়ার পর জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। যারা আগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন ‘না’ বলছেন, জনগণের রায় অগ্রাহ্য করলে তারাও একসময় রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত হবেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’