ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচার কারখানা, দুটি বসতঘর এবং বিপুল পরিমাণ আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার ৬ নম্বর মাইনিমুখ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাঁথাছড়া এলাকায় ফার্নিচার ব্যবসায়ী আলালের কারখানায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত আশপাশের লোকজনকে জড়ো করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পাশের তরিকুল বাদশা ও রাসেলের ফার্নিচার কারখানা এবং দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনটি কারখানা, দুটি বসতঘর, মূল্যবান কাঠ, আধুনিক যন্ত্রপাতি, প্রস্তুত ও অর্ধসমাপ্ত আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আরও পড়ুনঃ  গোপনে বিয়ে করেছিলেন রামগোপাল ভার্মা ও ঊর্মিলা? নতুন দাবিতে চাঞ্চল্য

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরিকুল বাদশা জানান, এশিয়া ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে।

তিনি বলেন, “আমরা তিনজনই সর্বস্ব হারিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই।”

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস হোসাইন বলেন, একসঙ্গে তিনটি পরিবার তাদের জীবিকার সবকিছু হারিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। দ্রুত সরকারি সহায়তা ছাড়া তাদের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হবে।

এক স্থানীয় বাসিন্দা জানান, কারখানাগুলোতে বিপুল পরিমাণ মূল্যবান কাঠ, আধুনিক যন্ত্রপাতি এবং প্রস্তুত আসবাবপত্র ছিল। ব্যবসায়ীরা তাদের প্রায় সব পুঁজি এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন। অগ্নিকাণ্ডের পর তাদের জমি ছাড়া আর উল্লেখযোগ্য কোনো সম্পদ অবশিষ্ট নেই।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩ কোটি টাকা

আপডেটের সময়: ০৫:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচার কারখানা, দুটি বসতঘর এবং বিপুল পরিমাণ আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার ৬ নম্বর মাইনিমুখ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাঁথাছড়া এলাকায় ফার্নিচার ব্যবসায়ী আলালের কারখানায় আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত আশপাশের লোকজনকে জড়ো করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পাশের তরিকুল বাদশা ও রাসেলের ফার্নিচার কারখানা এবং দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনটি কারখানা, দুটি বসতঘর, মূল্যবান কাঠ, আধুনিক যন্ত্রপাতি, প্রস্তুত ও অর্ধসমাপ্ত আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

আরও পড়ুনঃ  মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরিকুল বাদশা জানান, এশিয়া ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার আগুনে তার সবকিছু শেষ হয়ে গেছে।

তিনি বলেন, “আমরা তিনজনই সর্বস্ব হারিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আমাদের নেই।”

আরও পড়ুনঃ  ঢাকায় ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪, আহত ২,৪৮৮