ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ঢা/মে/ক হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায় ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাম মন্দিরে দানের অর্থ লুটপাটের অভিযোগে পূর্ণ তদন্তের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা অর্থ লুটপাটের অভিযোগকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এ ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ ও ‘লজ্জাজনক’ উল্লেখ করে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশ সরকার বলছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাম মন্দিরে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে চলতি মাসের শুরুতে। এরপর মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুরোধে উত্তর প্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় ইসরাইলি বিমান হামলা, ধ্বংস হলো মসজিদ

শনিবার নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সারা দেশ থেকে অসংখ্য মানুষ বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির কারণে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন। সেই অর্থ লুটপাটের অভিযোগ অত্যন্ত লজ্জাজনক এবং এটি শুধু আর্থিক অনিয়ম নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসের সঙ্গেও জড়িত।

আরও পড়ুনঃ  রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়, প্রাণ হারালেন ৫ পর্বতারোহী

তিনি বলেন, এই অর্থ কোনো একটি প্রতিষ্ঠানের নয়, বরং সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় থেকে দেওয়া অনুদান। অনেক নারী নিজের সঞ্চয় থেকে দান করেছেন, অনেক দরিদ্র মানুষও সামর্থ্য অনুযায়ী অবদান রেখেছেন। তাই শুধু অভিযুক্তদের নয়, যারা এই অর্থ সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্বে ছিলেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

কংগ্রেস নেত্রীর এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, রাম মন্দির কোটি কোটি মানুষের ধর্মীয় আবেগের প্রতীক হওয়ায় দানের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

অন্যদিকে উত্তর প্রদেশ প্রশাসন জানিয়েছে, বিশেষ তদন্তকারী দল তাদের প্রাথমিক প্রতিবেদনে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যার বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল

রাম মন্দিরে দানের অর্থ লুটপাটের অভিযোগে পূর্ণ তদন্তের দাবি প্রিয়াঙ্কা গান্ধীর

আপডেটের সময়: ০২:০০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভারতের অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা অর্থ লুটপাটের অভিযোগকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এ ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ ও ‘লজ্জাজনক’ উল্লেখ করে পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের জবাবদিহির দাবি জানিয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশ সরকার বলছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাম মন্দিরে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে চলতি মাসের শুরুতে। এরপর মন্দির পরিচালনাকারী শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুরোধে উত্তর প্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। আদালত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, চীন ইস্যুতে উদ্বেগের কথা সংসদীয় কমিটির প্রতিবেদনে

শনিবার নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সারা দেশ থেকে অসংখ্য মানুষ বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির কারণে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন। সেই অর্থ লুটপাটের অভিযোগ অত্যন্ত লজ্জাজনক এবং এটি শুধু আর্থিক অনিয়ম নয়, কোটি কোটি মানুষের বিশ্বাসের সঙ্গেও জড়িত।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ২৩ বাংলাদেশিকে

তিনি বলেন, এই অর্থ কোনো একটি প্রতিষ্ঠানের নয়, বরং সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয় থেকে দেওয়া অনুদান। অনেক নারী নিজের সঞ্চয় থেকে দান করেছেন, অনেক দরিদ্র মানুষও সামর্থ্য অনুযায়ী অবদান রেখেছেন। তাই শুধু অভিযুক্তদের নয়, যারা এই অর্থ সংগ্রহ ও সংরক্ষণের দায়িত্বে ছিলেন তাদেরও জবাবদিহির আওতায় আনা উচিত।

আরও পড়ুনঃ  মধ্যরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য